যশোর এনসিপির আহ্বায়ক কমিটির অনুমোদন

এনসিপি যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নূরুজ্জামান এবং সদস্যসচিব হিসেবে মো. মনিরুজ্জামান আজাদকে মনোনীত করা হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে যশোর জেলা শাখার এ কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলের যশোর জেলার সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা। অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ড. শহীদুল ইসলাম জাবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুল দায়িত্ব পেয়েছেন। আরও পড়ুন এনসিপির বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন ৩ ‍দিনের রিমান্ডে   সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ইঞ্জিনিয়ার আরিফ জামান এবং যুগ্ম সদস্যসচিব হিসেবে সাজিদ সারোয়ার ও মো. বাদল উর রহমান দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে সালমা আক্তার আশা ও আব্দুল মতিন এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে,

যশোর এনসিপির আহ্বায়ক কমিটির অনুমোদন

এনসিপি যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. নূরুজ্জামান এবং সদস্যসচিব হিসেবে মো. মনিরুজ্জামান আজাদকে মনোনীত করা হয়েছে।

আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে যশোর জেলা শাখার এ কমিটি ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দলের যশোর জেলার সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার আশা।

অনুমোদিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে ড. শহীদুল ইসলাম জাবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মো. শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুল দায়িত্ব পেয়েছেন।

 

সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে ইঞ্জিনিয়ার আরিফ জামান এবং যুগ্ম সদস্যসচিব হিসেবে সাজিদ সারোয়ার ও মো. বাদল উর রহমান দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে সালমা আক্তার আশা ও আব্দুল মতিন এবং জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিসেবে ইঞ্জিনিয়ার বায়েজিদ হোসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রে জমা দেবে।

মিলন রহমান/এসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow