যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় একজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে আসমানী পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোহাম্মদ মনির হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (১৭ মে) রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার ভাই মো. মইনুদ্দিন জানান, আমার ভাই সেনিটারি মিস্ত্রির কাজ করে। রাত পৌনে বারোটার দিকে যাত্রাবাড়ীর আসমানী পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার রুস্তমপুরে। আমার ভাই বর্তমানে ডেমরার পশ্চিম ডগাই এলাকায় থাকতো। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। এএমএ/এমএস

যাত্রাবাড়ীতে দ্রুতগামী গাড়ির ধাক্কায় একজন নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে আসমানী পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোহাম্মদ মনির হোসেন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (১৭ মে) রাত দেড়টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার ভাই মো. মইনুদ্দিন জানান, আমার ভাই সেনিটারি মিস্ত্রির কাজ করে। রাত পৌনে বারোটার দিকে যাত্রাবাড়ীর আসমানী পাম্পের সামনে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার রুস্তমপুরে। আমার ভাই বর্তমানে ডেমরার পশ্চিম ডগাই এলাকায় থাকতো।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এএমএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow