যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী পকেট গেট চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শাহ্ আলম (২৮) নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ওই পুলিশ কনস্টেবল যাত্রাবাড়ী থানায় কর্মরত। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আরও পড়ুনজাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫  আহত শাহ্ আলমের সহকর্মী পুলিশের নায়েক নজরুল ইসলাম বলেন, যাত্রাবাড়ীর কুতুবখালীর পকেট গেটে চেকপোস্টে দায়িত্ব পালন করার সময় অজ্ঞাতপরিচয় দুজন ব্যক্তির কাছে দুটি ব্যাগ ছিল। সেটি তল্লাশি করতে চাইলে কোনো কিছু বোঝার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে শাহ আলম নামের এক পুলিশ কনস্টেবল অজ্ঞাতপরিচয় দু

যাত্রাবাড়ীতে ব্যাগ তল্লাশি করতে চাওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী পকেট গেট চেকপোস্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. শাহ্ আলম (২৮) নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। ওই পুলিশ কনস্টেবল যাত্রাবাড়ী থানায় কর্মরত।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। পরে সহকর্মীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন
জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ: স্বরাষ্ট্রমন্ত্রী 
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ 

আহত শাহ্ আলমের সহকর্মী পুলিশের নায়েক নজরুল ইসলাম বলেন, যাত্রাবাড়ীর কুতুবখালীর পকেট গেটে চেকপোস্টে দায়িত্ব পালন করার সময় অজ্ঞাতপরিচয় দুজন ব্যক্তির কাছে দুটি ব্যাগ ছিল। সেটি তল্লাশি করতে চাইলে কোনো কিছু বোঝার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী থেকে শাহ আলম নামের এক পুলিশ কনস্টেবল অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছেন। তাকে ৩০৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow