যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের

রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক পোশাকশ্রমিক প্রাণ হারিয়েছেন। সোমবার (১১ মে) বিকেল ৫টার দিকে মাতুয়াইল মাদরাসা বাজার রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই পোশাকশ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্রমিকের নাম কামিনী আক্তার (২৪)। তিনি ঝালকাঠি সদরের কলেজ রোড এলাকার কামরুল ইসলামের মেয়ে। তিনি ডেমরা কোনাপাড়ায় থেকে মাতুয়াইল মাদরাসা বাজার এলাকায় এআরআর ডিসমেটিক্স পোশাক কারখানায় কাজ করতেন। আরও পড়ুনরাজধানীর সড়কে কাজ করতে করতেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু পরিচ্ছন্নকর্মীর সহকর্মী শারমিন আক্তার বলেন, ‘কারখানা ছুটির পর অটোরিকশায় করে বাসায় ফেরার পথে চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গেলে রিকশা থেকে ছিটকে পড়ে কামিনী। পরে আমরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ

যাত্রাবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেলো পোশাকশ্রমিকের

রাজধানীর যাত্রাবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক পোশাকশ্রমিক প্রাণ হারিয়েছেন।

সোমবার (১১ মে) বিকেল ৫টার দিকে মাতুয়াইল মাদরাসা বাজার রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই পোশাকশ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিকের নাম কামিনী আক্তার (২৪)। তিনি ঝালকাঠি সদরের কলেজ রোড এলাকার কামরুল ইসলামের মেয়ে। তিনি ডেমরা কোনাপাড়ায় থেকে মাতুয়াইল মাদরাসা বাজার এলাকায় এআরআর ডিসমেটিক্স পোশাক কারখানায় কাজ করতেন।

আরও পড়ুন
রাজধানীর সড়কে কাজ করতে করতেই অসুস্থ, হাসপাতালে মৃত্যু পরিচ্ছন্নকর্মীর

সহকর্মী শারমিন আক্তার বলেন, ‘কারখানা ছুটির পর অটোরিকশায় করে বাসায় ফেরার পথে চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গেলে রিকশা থেকে ছিটকে পড়ে কামিনী। পরে আমরা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

কেএজেডআইএ/একিউএফ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow