যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ। শনিবার (৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতাররা হলেন- রিপন মিয়া ওরফে রবিন (৫০), সাব্বির (৩১), আবু জার গাফ্‌ফারী (৫১), হেলাল ওরফে সাগর (২৭), রবিউল আওয়াল তুষার (৩২), আলাউদ্দিন (৪১), আব্দুল্লাহ নজরুল (৫৫), শিউলি আক্তার (৪৫), শামীম (৪৮) ও একজন কিশোর। যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার যাত্রাবাড়ী থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে। কেআর/এমকেআর

যাত্রাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

শনিবার (৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- রিপন মিয়া ওরফে রবিন (৫০), সাব্বির (৩১), আবু জার গাফ্‌ফারী (৫১), হেলাল ওরফে সাগর (২৭), রবিউল আওয়াল তুষার (৩২), আলাউদ্দিন (৪১), আব্দুল্লাহ নজরুল (৫৫), শিউলি আক্তার (৪৫), শামীম (৪৮) ও একজন কিশোর।

যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার যাত্রাবাড়ী থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow