যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে কেন্দ্রে ভোটারের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার দনিয়া অগ্রদূত স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবু সাঈদ সরকারের ছেলে ফারহান ইসরাক নিঝুম বলেন, ওই কেন্দ্রে ভোট দিতে গিয়ে পাঁচতলায় ওঠার সময় আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন। আবু সাঈদ সরকার মুগদার মানিকনগর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। কাজী আল-আমিন/এমকেআর

যাত্রাবাড়ীতে ভোট দিতে গিয়ে কেন্দ্রে ভোটারের মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কাজলার দনিয়া অগ্রদূত স্কুল কেন্দ্রে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামের এক ব্যক্তি মারা গেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আবু সাঈদ সরকারের ছেলে ফারহান ইসরাক নিঝুম বলেন, ওই কেন্দ্রে ভোট দিতে গিয়ে পাঁচতলায় ওঠার সময় আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন।

আবু সাঈদ সরকার মুগদার মানিকনগর এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow