যাদের ক্রেজ নেই তারাই বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ‘শিল্পীদের মধ্যে কাদা ছোড়াছুড়ি নয় বরং আনন্দ উৎসবের পরিবেশেই নির্বাচন হওয়া উচিত।’ বাপ্পারাজ বলেন ‘আমরা শিল্পীরা সবাই এক। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা একটা পরিবারের মতো থাকতে চাই। কিছুদিন আগেও আমরা একসঙ্গে বসেছিলাম। আমার প্যানেলের এবং বিপরীত পক্ষের সবাইকে বলেছি কেউ কারও বিরুদ্ধে কথা বলব না কাউকে আঘাত করে কটু মন্তব্য করব না। আনন্দ উৎসবের মধ্য দিয়ে নির্বাচন হোক এটাই চাই।’  অতীতের ঘটনা টেনে এনে নতুন করে বিভাজন তৈরির পক্ষেও নন বলে জানান তিনি। তার ভাষায় ‘অতীতে কী হয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই না। যা হওয়ার হয়ে গেছে। শিল্পীদের যে সৌন্দর্য ও পরিবেশ সেটি যেন আবার ফিরে আসে সুযোগ পেলে সেই চেষ্টাই করব।’ সংবাদ সম্মেলনে শিল্পীদের নিরাপত্তা ও বডিগার্ড নিয়ে চলাফেরার প্রবণতা নিয়েও কথা বলেন তিনি। বাপ্পারাজ বলেন ‘আগে শিল্পীদের নিরাপত্তা নিয়ে তেমন কিছু ছিল না। পরে কিছু সময় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে নিজেদের শক্তি দেখানোর জন্যও

যাদের ক্রেজ নেই তারাই বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ‘শিল্পীদের মধ্যে কাদা ছোড়াছুড়ি নয় বরং আনন্দ উৎসবের পরিবেশেই নির্বাচন হওয়া উচিত।’

বাপ্পারাজ বলেন ‘আমরা শিল্পীরা সবাই এক। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমরা একটা পরিবারের মতো থাকতে চাই। কিছুদিন আগেও আমরা একসঙ্গে বসেছিলাম। আমার প্যানেলের এবং বিপরীত পক্ষের সবাইকে বলেছি কেউ কারও বিরুদ্ধে কথা বলব না কাউকে আঘাত করে কটু মন্তব্য করব না। আনন্দ উৎসবের মধ্য দিয়ে নির্বাচন হোক এটাই চাই।’ 

অতীতের ঘটনা টেনে এনে নতুন করে বিভাজন তৈরির পক্ষেও নন বলে জানান তিনি। তার ভাষায় ‘অতীতে কী হয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই না। যা হওয়ার হয়ে গেছে। শিল্পীদের যে সৌন্দর্য ও পরিবেশ সেটি যেন আবার ফিরে আসে সুযোগ পেলে সেই চেষ্টাই করব।’

সংবাদ সম্মেলনে শিল্পীদের নিরাপত্তা ও বডিগার্ড নিয়ে চলাফেরার প্রবণতা নিয়েও কথা বলেন তিনি। বাপ্পারাজ বলেন ‘আগে শিল্পীদের নিরাপত্তা নিয়ে তেমন কিছু ছিল না। পরে কিছু সময় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে নিজেদের শক্তি দেখানোর জন্যও নিরাপত্তা বাহিনী ব্যবহার করা হয়েছে। আসলে শিল্পীদের বডিগার্ডের প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন ‘আমরা তো কোনো দিন বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যারা তেমন কাজই করেনি কয়েকটা সিনেমাও করেনি যাদের কোনো ক্রেজ নেই তারাই দুই তিনজন বডিগার্ড নিয়ে ঘোরে। আমাদের এসবের দরকার হয় না।’

নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন কম হয় এমন অভিযোগ নিয়েও কথা বলেন বাপ্পারাজ। শিল্পীদের জন্য পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন ‘আমি এখনো শিল্পী সমিতির সেই ঘরে বসিনি। আগে দায়িত্বে বসি তারপর ভেতরের সমস্যাগুলো দেখে সিদ্ধান্ত নেব। আগে থেকেই বড় বড় প্রতিশ্রুতি দিতে চাই না। অতীতে অনেকে অনেক কথা বলেছে কিন্তু কাজ কম হয়েছে। আমরা সেই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই।’

প্রসঙ্গত শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পারাজ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow