যানজটে সড়কে আটকে গেল ট্রেন

সড়ক-মহাসড়কে যানজটে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল আটকে থাকার ঘটনা প্রায়ই দেখা যায়। তবে যানজটে পড়ে ট্রেন আটকে থাকার ঘটনা বিরল।   মঙ্গলবার (১০ মার্চ) এমনই এক অস্বাভাবিক দৃশ্য দেখা গেছে চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিং এলাকায়। এদিন নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে সড়কের যানজটে আটকে পড়ে একটি পণ্যবাহী ট্রেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। রেলওয়ের কর্মীরা জানান, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে পণ্য নিয়ে ট্রেনটি হালিশহরের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) স্টেশনের দিকে যাচ্ছিল। দুপুর থেকে বিকেলের মধ্যবর্তী কোনো এক সময়ে ট্রেনটি সল্টগোলা রেলক্রসিংয়ে পৌঁছালে সড়কে চলাচলরত কাভার্ড ভ্যান ও লরির চাপে সেটি আটকে যায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পণ্যবাহী ট্রেনটির ইঞ্জিন সড়কের ওপর উঠে আসে। ট্রেন আসা সত্ত্বেও যানবাহনের চলাচল বন্ধ হয়নি। বরং রেলক্রসিংয়ের ওপর দিয়েই কাভার্ড ভ্যান ও লরিজাতীয় যানবাহন চলাচল করতে থাকে। এতে সড়কের দুই পাশেও দীর্ঘ যানজট তৈরি হয়। এ সময় ট্রেনের ইঞ্জিন থেকে কয়েক দফা হুইসেল দেওয়া হলেও গাড়ি চলাচল বন্ধ হয়নি। একপর্যায়ে

যানজটে সড়কে আটকে গেল ট্রেন

সড়ক-মহাসড়কে যানজটে বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল আটকে থাকার ঘটনা প্রায়ই দেখা যায়। তবে যানজটে পড়ে ট্রেন আটকে থাকার ঘটনা বিরল।  

মঙ্গলবার (১০ মার্চ) এমনই এক অস্বাভাবিক দৃশ্য দেখা গেছে চট্টগ্রাম নগরের সল্টগোলা রেলক্রসিং এলাকায়। এদিন নগরের সল্টগোলা রেলক্রসিংয়ে সড়কের যানজটে আটকে পড়ে একটি পণ্যবাহী ট্রেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

রেলওয়ের কর্মীরা জানান, চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনারে পণ্য নিয়ে ট্রেনটি হালিশহরের চিটাগং গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) স্টেশনের দিকে যাচ্ছিল। দুপুর থেকে বিকেলের মধ্যবর্তী কোনো এক সময়ে ট্রেনটি সল্টগোলা রেলক্রসিংয়ে পৌঁছালে সড়কে চলাচলরত কাভার্ড ভ্যান ও লরির চাপে সেটি আটকে যায়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পণ্যবাহী ট্রেনটির ইঞ্জিন সড়কের ওপর উঠে আসে। ট্রেন আসা সত্ত্বেও যানবাহনের চলাচল বন্ধ হয়নি। বরং রেলক্রসিংয়ের ওপর দিয়েই কাভার্ড ভ্যান ও লরিজাতীয় যানবাহন চলাচল করতে থাকে। এতে সড়কের দুই পাশেও দীর্ঘ যানজট তৈরি হয়। এ সময় ট্রেনের ইঞ্জিন থেকে কয়েক দফা হুইসেল দেওয়া হলেও গাড়ি চলাচল বন্ধ হয়নি। একপর্যায়ে সড়কের মাঝেই থেমে যেতে বাধ্য হয় ট্রেনটি।

চট্টগ্রামের গোসাইলডাঙা ইয়ার্ডের মাস্টার মাহমুদুল হাসান গণমাধ্যমকে জানান, সল্টগোলা ক্রসিংয়ে ট্রেন আটকে যাওয়ার ভিডিওটি তাদের নজরে এসেছে। ট্রেনটি চট্টগ্রাম বন্দর থেকে পণ্য নিয়ে সিজিপিওয়াই স্টেশনে যাচ্ছিল এবং সম্ভবত বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে, কারণ ওই সময়ে সড়কটিতে যানজট বেশি থাকে।

তিনি বলেন, সল্টগোলা ক্রসিং সেকশনে ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় আট কিলোমিটার। পণ্যবাহী ট্রেনের ক্ষেত্রে গতি আরও কম থাকে। কিন্তু অনেক গাড়িচালকের ধৈর্যের অভাব রয়েছে। কার আগে কে পার হবেন-এই প্রতিযোগিতার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow