যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মিসাইল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিসাইল আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। রোববার (২৪ মে) ভোর রাত ৪টায় ফতুল্লা থানার পাগলা ইসলামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার ও অপারেশন অফিসার সহকারী পরিচালক (এএসপি) রওনক এরফান খান। গ্রেপ্তারকৃত মিসাইল আহম্মেদ ফতুল্লার পাগলা ইসলামিয়া বাজার এলাকার মজনু আহম্মেদ ও কামরুন নাহারের ছেলে। ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় বিচার শেষে নারায়ণগঞ্জের স্পেশাল জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি ছদ্মবেশে পলাতক ছিলেন। র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, সাজাপ্রাপ্ত এই পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ব্যাপক গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। র‍্যাব-১১ এর অপারেশন অফিসার রওনক এরফান খান বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মিসাইল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি মাদক মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মিসাইল আহম্মেদকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (২৪ মে) ভোর রাত ৪টায় ফতুল্লা থানার পাগলা ইসলামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার ও অপারেশন অফিসার সহকারী পরিচালক (এএসপি) রওনক এরফান খান।

গ্রেপ্তারকৃত মিসাইল আহম্মেদ ফতুল্লার পাগলা ইসলামিয়া বাজার এলাকার মজনু আহম্মেদ ও কামরুন নাহারের ছেলে। ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়ের করা একটি মাদক মামলায় বিচার শেষে নারায়ণগঞ্জের স্পেশাল জজ আদালত তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালতের রায় ঘোষণার পর থেকেই তিনি ছদ্মবেশে পলাতক ছিলেন।

র‍্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, সাজাপ্রাপ্ত এই পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে দীর্ঘদিন ধরে ব্যাপক গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব-১১ এর অপারেশন অফিসার রওনক এরফান খান বলেন, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মাদক মামলার এই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তাকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow