যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স

হরমুজ প্রণালির চলমান সংকটের স্থায়ী সমাধান সামরিক শক্তি নয়, বরং কূটনীতির মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর শাফাক নিউজের। বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইরানের যে ধরনের সামরিক হুমকি রয়েছে, তা শুধু হামলা চালিয়ে পুরোপুরি দূর করা সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত আলোচনার পথেই এগোতে হবে। ভ্যান্স বলেন, ইরানের ওপর বোমা হামলা চালিয়ে তাদের কিছু সক্ষমতা ধ্বংস করা যেতে পারে। কিন্তু হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালানো তুলনামূলক সহজ। তাই আমাদের সংলাপের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, যারা মনে করেন তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে আমি হতাশ। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে ওয়াশিংটন আলোচনা শুরু করবে কি না, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করতে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে তারা দ্বিতীয় দফা হামল

যারা মনে করেন ইরানের সঙ্গে আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে হতাশ ভান্স
হরমুজ প্রণালির চলমান সংকটের স্থায়ী সমাধান সামরিক শক্তি নয়, বরং কূটনীতির মাধ্যমেই সম্ভব বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর শাফাক নিউজের। বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে তিনি বলেন, হরমুজ প্রণালিতে ইরানের যে ধরনের সামরিক হুমকি রয়েছে, তা শুধু হামলা চালিয়ে পুরোপুরি দূর করা সম্ভব নয়। তাই শেষ পর্যন্ত আলোচনার পথেই এগোতে হবে। ভ্যান্স বলেন, ইরানের ওপর বোমা হামলা চালিয়ে তাদের কিছু সক্ষমতা ধ্বংস করা যেতে পারে। কিন্তু হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালানো তুলনামূলক সহজ। তাই আমাদের সংলাপের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, যারা মনে করেন তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়, তাদের এমন অবস্থানে আমি হতাশ। এর আগে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। তবে ওয়াশিংটন আলোচনা শুরু করবে কি না, সে সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি তৈরি করতে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে তারা দ্বিতীয় দফা হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণাঞ্চলে সর্বশেষ মার্কিন হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩৫ জন নিহত এবং ৩০০ জন আহত হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow