যিশুর বেশে নিজের ছবি পোস্ট ট্রাম্পের, নিন্দার মুখে প্রত্যাহার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাস্থ্যবিমা থেকে প্রায় ১ কোটি ২০ লাখ আমেরিকানকে বাদ দেওয়ার মতো আইন সই করার এক বছরেরও কম সময়ের মধ্যে তিনি তার সোশ্যাল প্ল্যাটফর্মে এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করেন; যেখানে তাকে যিশু খ্রিষ্টের মতো এক চরিত্রে দেখানো হয়। রবিবার (১২ এপ্রিল) পোস্ট করা ছবিতে দেখা যায়, তার হাত থেকে ঐশ্বরিক আলো বের হচ্ছে, তিনি হাসপাতালের বিছানায় শুয়ে থাকা এক অসুস্থ মানুষকে সুস্থ করছেন, আর পেছনে নরকের এক দানব ভাসছে।
What's Your Reaction?
