যুক্তরাজ্যে বিমান বিধ্বস্তে নিহত ২

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের লিটলবরো এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে রচডেলের কাছে এম৬২ মহাসড়কের পাশের একটি কৃষিজমিতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি একটি ছোট আকারের সিরাস এসআর-২০ (Cirrus SR 20) মডেলের উড়োজাহাজ। এটি সকাল ১০টার দিকে বার্মিংহাম বিমানবন্দরের এক্সএলআর এক্সিকিউটিভ জেট সেন্টার থেকে উড্ডয়ন করেছিল। প্রতিষ্ঠানটি মূলত ভিআইপি ও ব্যক্তিগত যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট সেবা দিয়ে থাকে। গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা ও এয়ার অ্যাকসিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চের (AAIB) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বলয় (কর্ডন) স্থাপন করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে। পুলিশ নিশ্চিত করেছে, বিমানে থাকা দুইজন পুরুষ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে আর কেউ ছিলেন না এবং ভূমিতে কোনো ব্যক্তি আহত হননি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর এলাকায় লোকজন দৌড়াদৌড়ি করছিল। স্থানীয় এক কৃষক জানান, তিনি মাঠে কাজ ক

যুক্তরাজ্যে বিমান বিধ্বস্তে নিহত ২

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের লিটলবরো এলাকায় বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে রচডেলের কাছে এম৬২ মহাসড়কের পাশের একটি কৃষিজমিতে দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি একটি ছোট আকারের সিরাস এসআর-২০ (Cirrus SR 20) মডেলের উড়োজাহাজ। এটি সকাল ১০টার দিকে বার্মিংহাম বিমানবন্দরের এক্সএলআর এক্সিকিউটিভ জেট সেন্টার থেকে উড্ডয়ন করেছিল। প্রতিষ্ঠানটি মূলত ভিআইপি ও ব্যক্তিগত যাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট সেবা দিয়ে থাকে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশ (জিএমপি) জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি পরিষেবা ও এয়ার অ্যাকসিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চের (AAIB) একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা বলয় (কর্ডন) স্থাপন করা হয়েছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।

পুলিশ নিশ্চিত করেছে, বিমানে থাকা দুইজন পুরুষ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে আর কেউ ছিলেন না এবং ভূমিতে কোনো ব্যক্তি আহত হননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর এলাকায় লোকজন দৌড়াদৌড়ি করছিল। স্থানীয় এক কৃষক জানান, তিনি মাঠে কাজ করার সময় হঠাৎ সাইরেনের শব্দ শুনতে পান এবং পরে পাহাড়ি এলাকায় জরুরি যান ও হেলিকপ্টারের উপস্থিতি লক্ষ্য করেন। অনেকে প্রথমে দূর থেকে একটি বড় হলুদ রঙের প্যারাসুট দেখে সেটিকে প্যারাগ্লাইডার বলে ভুল করেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সিরাস এসআর-২০ বিমানে একটি জরুরি প্যারাসুট সিস্টেম থাকে। দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে কাছের একটি বিদ্যুৎ টাওয়ারে হলুদ প্যারাসুট আটকানো অবস্থায় দেখা গেছে।

গ্রেটার ম্যানচেস্টার পুলিশের চিফ সুপারিনটেনডেন্ট ড্যানি ইংলিস বলেন, এটি একটি হৃদয়বিদারক ঘটনা। দুইজন মানুষ তাদের জীবন হারিয়েছেন। আমরা তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দুর্ঘটনার পূর্ণ কারণ জানতে আমরা সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি।

এমআরএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow