যুক্তরাষ্ট্রকে আরও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ইরানের প্রতিশোধমূলক অভিযান আরও অনেক বেশি বিধ্বংসী ও বিস্তৃত হবে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এই সতর্কবার্তা দেন। তিনি বলেন, বেসামরিক স্থাপনায় হামলার পুনরাবৃত্তি হলে ইরান আরও বড় পরিসরে আক্রমণ চালাবে। এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে। বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এই হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলছে। তথ্যসূত্র : এএফপি  

যুক্তরাষ্ট্রকে আরও বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান।

দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড জানিয়েছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ইরানের প্রতিশোধমূলক অভিযান আরও অনেক বেশি বিধ্বংসী ও বিস্তৃত হবে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র এই সতর্কবার্তা দেন।

তিনি বলেন, বেসামরিক স্থাপনায় হামলার পুনরাবৃত্তি হলে ইরান আরও বড় পরিসরে আক্রমণ চালাবে।

এর আগে ট্রাম্প হুমকি দিয়ে বলেছিলেন, হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে।

বিশ্লেষকদের মতে, পাল্টাপাল্টি এই হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলছে।

তথ্যসূত্র : এএফপি
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow