যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে যে কেউ ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে যে কোনো ধরনের সহায়তা করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনে কেউ সহায়তা করলে তাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ড ইউনিট ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশিত হয়। আরও পড়ুন যুদ্ধবিরতি শেষ, ইরানের সঙ্গে আর চুক্তি চাই না: ট্রাম্প বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স স্পষ্ট ভাষায় জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনী কোনো আগ্রাসন চালালে, তাদের সহায়তাকারীদের ছাড় দেওয়া হবে না। আক্রমণাত্মক মার্কিন বাহিনীকে যে কোনো উৎস থেকে দেওয়া সমর্থন বা সহযোগিতাকে ইরানি সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর সাথে ইরানের তীব্র সামরিক উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি

যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে যে কেউ ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে যে কোনো ধরনের সহায়তা করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সার্বভৌমত্বের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনে কেউ সহায়তা করলে তাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ড ইউনিট ‘খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’ থেকে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশিত হয়।

বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স স্পষ্ট ভাষায় জানায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনী কোনো আগ্রাসন চালালে, তাদের সহায়তাকারীদের ছাড় দেওয়া হবে না। আক্রমণাত্মক মার্কিন বাহিনীকে যে কোনো উৎস থেকে দেওয়া সমর্থন বা সহযোগিতাকে ইরানি সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে।

সাম্প্রতিক সময়ে মার্কিন বাহিনীর সাথে ইরানের তীব্র সামরিক উত্তেজনা চলছে। এমন পরিস্থিতিতে ইরানের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

সূত্র: আল-জাজিরা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow