যুক্তরাষ্ট্রের এফ-৩৫ বিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে পাইলট অল্প আঘাত পেয়েছেন। মার্কিন বিমান বাহিনী জানিয়েছে, মঙ্গলবার লাস ভেগাসের উত্তরে নেলিস এয়ার ফোর্স বেসের নিয়ন্ত্রিত এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এটি ইন্ডিয়ান স্প্রিংস এলাকার কাছে নেভাদা টেস্ট অ্যান্ড ট্রেনিং রেঞ্জের ভেতরে পড়ে। বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট নিরাপদে ইজেক্ট করেন। পরে তাকে চিকিৎসা দেওয়া হয়। কী কারণে দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হবে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সূত্র : ইন্ডিয়া টুডে  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow