যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে, যাতে তারা ‘বিশ্বের সবচেয়ে সেরা ও সবচেয়ে মধুর’ তেল (এবং গ্যাস!) লোড করতে পারে। সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় দুটি তেল অর্থনীতির দেশের চেয়েও বেশি পরিমাণে তেল রয়েছে এবং এর মানও ভালো। তিনি বলেন, ‘আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। দ্রুত চলে আসুন!’ তিনি এমন এক সময়ে পোস্টটি করেছেন, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে। বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম সম্প্রতি ১১০ ডলারের ওপরে উঠে যায়। এরপর যুক্তরাষ্ট্র ও ইরান একটি শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তা ১৫ শতাংশ কমে ৯২ ডলারের কিছু নিচে নেমে আসে। তবে সংঘাত শুরুর আগের তুলনায় এখনো তেলের দাম বেশি। আগে এই তেল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারে লেনদেন হচ্ছিল। ইরানের অবরোধে বিশ্বের গুরুত্বপূর্ণ শিপিং রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনেকটা সীমিত হয়ে গেছে

যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে, যাতে তারা ‘বিশ্বের সবচেয়ে সেরা ও সবচেয়ে মধুর’ তেল (এবং গ্যাস!) লোড করতে পারে।

সম্প্রতি ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় দুটি তেল অর্থনীতির দেশের চেয়েও বেশি পরিমাণে তেল রয়েছে এবং এর মানও ভালো। তিনি বলেন, ‘আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। দ্রুত চলে আসুন!’

তিনি এমন এক সময়ে পোস্টটি করেছেন, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে।

বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম সম্প্রতি ১১০ ডলারের ওপরে উঠে যায়। এরপর যুক্তরাষ্ট্র ও ইরান একটি শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তা ১৫ শতাংশ কমে ৯২ ডলারের কিছু নিচে নেমে আসে। তবে সংঘাত শুরুর আগের তুলনায় এখনো তেলের দাম বেশি। আগে এই তেল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারে লেনদেন হচ্ছিল।

ইরানের অবরোধে বিশ্বের গুরুত্বপূর্ণ শিপিং রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অনেকটা সীমিত হয়ে গেছে। যুদ্ধবিরতি চুক্তিতে এই জলপথ ফের খুলে দেওয়ার বিষয়ও রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow