যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা ও হরমুজে ইরানের হামলা
‘ট্রু প্রমিস-৪’ অভিযানের ৯৫তম ধাপে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। শনিবার (৪ এপ্রিল) হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির দাবি, এই অভিযানে কুয়েতের হিমারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাহরাইনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আরব আমিরাতের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালিতে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজেও ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজটিতে আগুন লেগে যায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, জাহাজটির নাম ‘এমএসসি ইশিকা’ এবং ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এটিকে লক্ষ্যবস্তু করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল এবং বাহরাইন থেকে যাত্রা শুরু করেছিল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, ইরান তাদের বিরোধী দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা অব্যাহত রেখেছে। পাশাপাশি, বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত এ নৌপথে চলাচলকা
‘ট্রু প্রমিস-৪’ অভিযানের ৯৫তম ধাপে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। শনিবার (৪ এপ্রিল) হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
আইআরজিসির দাবি, এই অভিযানে কুয়েতের হিমারস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাহরাইনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আরব আমিরাতের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে।
এ ছাড়া হরমুজ প্রণালিতে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজেও ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজটিতে আগুন লেগে যায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, জাহাজটির নাম ‘এমএসসি ইশিকা’ এবং ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এটিকে লক্ষ্যবস্তু করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে, জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী ছিল এবং বাহরাইন থেকে যাত্রা শুরু করেছিল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এদিকে, ইরান তাদের বিরোধী দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা অব্যাহত রেখেছে। পাশাপাশি, বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত এ নৌপথে চলাচলকারী সব জাহাজের ওপর টোল আরোপের কথাও ভাবছে তারা।
What's Your Reaction?