যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে ইরান : ট্রাম্প

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা শর্তের বেশিরভাগ মেনে নিয়েছে ইরান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তারা আমাদের বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে। কেন নেবে না? আলোচনা সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে এবং এটি খুব ভালোভাবে এগোচ্ছে।  সোমবার (৩০ মার্চ) মার্কিন সংবাদপমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান আন্তরিকতার প্রমাণ হিসেবে তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, তারা আমাদের ২০টি জাহাজভর্তি তেল উপহার দিয়েছে যা আগামীকাল থেকে পাঠানো শুরু হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ১৫ দফা শর্তের মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। তবে কিছু শর্ত এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে ইরান : ট্রাম্প

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা শর্তের বেশিরভাগ মেনে নিয়েছে ইরান বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, তারা আমাদের বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে। কেন নেবে না? আলোচনা সরাসরি এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলছে এবং এটি খুব ভালোভাবে এগোচ্ছে। 

সোমবার (৩০ মার্চ) মার্কিন সংবাদপমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প আরও দাবি করেছেন, ইরান আন্তরিকতার প্রমাণ হিসেবে তেল পাঠানোর প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, তারা আমাদের ২০টি জাহাজভর্তি তেল উপহার দিয়েছে যা আগামীকাল থেকে পাঠানো শুরু হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ১৫ দফা শর্তের মধ্যে রয়েছে ইরানের প্রতিরক্ষা সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন বন্ধ এবং ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া। তবে কিছু শর্ত এখনো আলোচনা চলছে বলে জানিয়েছেন ট্রাম্প।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow