যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি নিয়ে বিএনপির দিকে অভিযোগের তীর ছুড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আমেরিকার (যুক্তরাষ্ট্রের) সঙ্গে চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনারা বারবার জামায়াত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্যদের ওপর দায় চাপিয়ে দিতে চান, অথচ চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (২৬ মে) জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, যখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়, তখন সেই চুক্তি সম্পর্কে আমার কোনো জানা ছিল না। বলা হয়ে থাকে, চুক্তি করার সময় সব দলকে জানানো হয়েছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। চুক্তির জন্য ৯০ দিনের সময় ছিল, কিন্তু সরকার এক মাসের মধ্যেই এই চুক্তি করেছে। আরও তো দুই মাস বাকি ছিল। আরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে বাংলাদেশের লাভ না ক্ষতি? যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি দেখে হতভম্ব ও স্তম্ভিত সিপিডি  তিনি বলেন, আমরা শুনেছি— যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি বিএনপির সঙ্গে সমঝোতার

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি নিয়ে বিএনপির দিকে অভিযোগের তীর ছুড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, আমেরিকার (যুক্তরাষ্ট্রের) সঙ্গে চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। আপনারা বারবার জামায়াত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্যদের ওপর দায় চাপিয়ে দিতে চান, অথচ চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী।

মঙ্গলবার (২৬ মে) জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, যখন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করা হয়, তখন সেই চুক্তি সম্পর্কে আমার কোনো জানা ছিল না। বলা হয়ে থাকে, চুক্তি করার সময় সব দলকে জানানো হয়েছে। কিন্তু জাতীয় নাগরিক পার্টিকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। চুক্তির জন্য ৯০ দিনের সময় ছিল, কিন্তু সরকার এক মাসের মধ্যেই এই চুক্তি করেছে। আরও তো দুই মাস বাকি ছিল।

আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে বাংলাদেশের লাভ না ক্ষতি? 
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্যচুক্তি দেখে হতভম্ব ও স্তম্ভিত সিপিডি 

তিনি বলেন, আমরা শুনেছি— যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তিনি বিএনপির সঙ্গে সমঝোতার ভিত্তিতেই অন্তর্বর্তী সরকারের কাজ করেছেন। তিনি বিএনপির চুক্তির দায় অন্তর্বর্তী সরকারের ওপর চাপিয়ে দেওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনের তিন দিন আগে চুক্তি করেছেন কি না— এমন প্রশ্ন জনমনে রয়েছে।

এনসিপির মুখপাত্র বলেন, আমরা মনে করি, নির্বাচনের তিন দিন আগে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে দিয়ে চুক্তি করিয়ে অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। এখন বলা হচ্ছে, এই চুক্তি বর্তমান সরকার করেনি, আগের সরকার করেছে। এটা নিয়ে রাজনৈতিক খেলা চলছে।

তিনি বলেন, তিনি (খলিলুর রহমান) তো বর্তমানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রীই এই চুক্তি করেছেন। এর বাইরে কিছু হয়ে থাকলে চুক্তির যেসব অংশ দেশের স্বার্থের পরিপন্থি, সেগুলো বাদ দিন। বিশ্বের দুটি দেশ আমেরিকার সঙ্গে চুক্তি বাতিল করেছে।

আসিফ মাহমুদ আরও বলেন, আপনারা বারবার জামায়াত, এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্যদের ওপর দায় চাপিয়ে দিতে চান, অথচ চুক্তি করেছেন আপনাদের পররাষ্ট্রমন্ত্রী। মানুষকে ভুলের মধ্যে রাখার জন্য এসব করা হচ্ছে। এই মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে।

আব্দুল্লাহ আল কাউছার/কেএসআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow