যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি স্বাক্ষর, কমেছে পাল্টা শুল্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে কমেছে পাল্টা শুল্কহার। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তিতে বাংলাদেশের পণ্য রপ্তানিতে পাল্টা শুল্কহার ১ শতাংশ কমানো হয়েছে। এতে করে শুল্কহার ২০ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে। পাশাপাশি দেশটি থেকে তুলা ও কৃত্রিম তন্তু আমদানি করে তৈরি পোশাকে খাতে ব্যবহারের পর পুনরায় রপ্তানি করা হলে তাতে কোনো পাল্টা শুল্ক আরোপ করা হবে না। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত ১০টায় এ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে কমেছে পাল্টা শুল্কহার।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চুক্তিতে বাংলাদেশের পণ্য রপ্তানিতে পাল্টা শুল্কহার ১ শতাংশ কমানো হয়েছে। এতে করে শুল্কহার ২০ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে। পাশাপাশি দেশটি থেকে তুলা ও কৃত্রিম তন্তু আমদানি করে তৈরি পোশাকে খাতে ব্যবহারের পর পুনরায় রপ্তানি করা হলে তাতে কোনো পাল্টা শুল্ক আরোপ করা হবে না।
বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্য উপদেষ্টা এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জেমিসন গ্রিয়ার স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
What's Your Reaction?