যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৪ সদস্য নিহতের দাবি

দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের নতুন হামলায় ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)’র ৪ সদস্যের নিহত হওয়ার খবরা পাওয়া গেছে। মঙ্গলবার (২৬ মে) ইরান থেকে প্রাপ্ত অসমর্থিত সূত্রের বরাতে টাইমস অব ইসরায়েল বিষয়টি নিশ্চিত করেছে। সেন্টকম হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা নিজেদের বাহিনীকে রক্ষা করতেই এই পদক্ষেপ নিয়েছে। এটি একটি প্রতিরক্ষামূলক অভিযান ছিল বলে দাবি করে সংস্থাটি। দক্ষিণ ইরানে মাইন বসানোর কাজে ব্যবহৃত নৌযান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেই এই হামলার ঘটনাটি ঘটল। এদিকে হামলার পর ভারত সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত হতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। এর ফলে দ্রুত সমঝোতার যে আশা তৈরি হয়েছিল, তা অনেকটাই ম্লান হয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow