যুক্তরাষ্ট্রে আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

যুক্তরাষ্ট্রে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে ‘আব্দুল মতিন স্মৃতি সংসদ-যুক্তরাষ্ট্র’ এর উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ-এর সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী দলটির প্রতিষ্ঠাকাল থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদভিত্তিক রাজনীতির প্রতি আস্থাশীল থেকে আব্দুল মতিন চৌধুরী আজীবন দলের জন্য কাজ করেছেন। পরবর্তী সময়ে খালেদা জিয়ার নেতৃত্বের প্রতিও তিনি অবিচল ছিলেন। আব্দুল মতিন স্মৃতি সংসদের সভাপতি মো. বাচ্চু মিয়া সভাপতির বক্তব্যে তার রাজনৈতিক জীবন ও অবদানের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে আব্দুল মতিন চৌধুরী বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে নিজেকে নিবেদিত করেছিলেন। খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধ

যুক্তরাষ্ট্রে আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

যুক্তরাষ্ট্রে বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে ‘আব্দুল মতিন স্মৃতি সংসদ-যুক্তরাষ্ট্র’ এর উদ্যোগে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ-এর সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বলেন, বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী দলটির প্রতিষ্ঠাকাল থেকেই সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদভিত্তিক রাজনীতির প্রতি আস্থাশীল থেকে আব্দুল মতিন চৌধুরী আজীবন দলের জন্য কাজ করেছেন। পরবর্তী সময়ে খালেদা জিয়ার নেতৃত্বের প্রতিও তিনি অবিচল ছিলেন।

আব্দুল মতিন স্মৃতি সংসদের সভাপতি মো. বাচ্চু মিয়া সভাপতির বক্তব্যে তার রাজনৈতিক জীবন ও অবদানের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে আব্দুল মতিন চৌধুরী বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে নিজেকে নিবেদিত করেছিলেন। খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামেও তিনি নিষ্ঠার সঙ্গে ভূমিকা রেখেছেন।

পরে তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চান।

জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। এসময় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তার পরিবারের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করা হয়। 

বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ-এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন আব্দুল মতিন স্মৃতি সংসদ যুক্তরাষ্ট্র-এর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন, জাতীয়তাবাদী ফোরামের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান হোসাইন, সাবেক সভাপতি ড. নুরুল আমিন পলাশ, নাসিম আহমেদ, মাওলানা ওমর ফারুক, ফারুক হোসেন মজুমদার, শেখ ইউসুফ আলী, হাবিবুর রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মো. এ মান্নান জেরিন, মাহবুবুর রহমান চেয়ারম্যান, মো. মোহাম্মদ সেলিম, মুনসুর আলী, নজরুল ইসলাম, হারুন-উর-রশিদ, জাকির হোসেন, জহিরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহজাহান প্রমুখ।

দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির অসুস্থ নেতা সোহরাব হোসেন, নাসির উদ্দিন, মোহাম্মদ খলকুর রহমান ও এটিএম হেলালুর রহমানের সুস্থতা কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow