যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসনাল প্রাইমারি নির্বাচনে বামপন্থি ও ইসরায়েলবিরোধী দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। জয়ী হওয়া ক্লেয়ার ভ্যালডেজ ও দারিয়ালিজা শেভালিয়ের উভয়েই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ) সমর্থিত প্রার্থী ছিলেন। বুধবার (২৪ জুন) টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে জানান হয়, নির্বাচনে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সমর্থিত তিন প্রার্থীর মধ্যে ভ্যালডেজ ও শেভালিয়ের জয় পেয়েছেন।  নির্বাচনী প্রচারে এই তিন প্রার্থীই ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। বিশ্লেষকদের মতে, তাদের জয় ইঙ্গিত দিচ্ছে যে গত বছরের মেয়র নির্বাচনে মামদানির অপ্রত্যাশিত বিজয় কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না।  নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে নিজ নিজ ডেমোক্র্যাটিক প্রধান আসনে এ প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।    নিউইয়র্কের ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ক্লেয়ার ভ্যালডেজ প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়ে ব্রুকলিন বরোর প্রেসিডেন্ট আন্তনিও রেনেসোকে পরাজিত করেন। অন্যদিকে নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ৩২ বছর বয়সী গবেষক ও দীর্ঘদিনের ফিলিস্তিনপন্থি কর্মী দারিয়া

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে ইসরায়েলবিরোধী ২ বামপন্থির জয়  

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেসনাল প্রাইমারি নির্বাচনে বামপন্থি ও ইসরায়েলবিরোধী দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। জয়ী হওয়া ক্লেয়ার ভ্যালডেজ ও দারিয়ালিজা শেভালিয়ের উভয়েই ডেমোক্র্যাটিক সোশ্যালিস্টস অব আমেরিকা (ডিএসএ) সমর্থিত প্রার্থী ছিলেন।

বুধবার (২৪ জুন) টাইমস অফ ইসরায়েলে প্রকাশিত এক প্রতিবেদনে জানান হয়, নির্বাচনে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সমর্থিত তিন প্রার্থীর মধ্যে ভ্যালডেজ ও শেভালিয়ের জয় পেয়েছেন। 

নির্বাচনী প্রচারে এই তিন প্রার্থীই ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। বিশ্লেষকদের মতে, তাদের জয় ইঙ্গিত দিচ্ছে যে গত বছরের মেয়র নির্বাচনে মামদানির অপ্রত্যাশিত বিজয় কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। 

নভেম্বরে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে নিজ নিজ ডেমোক্র্যাটিক প্রধান আসনে এ প্রার্থীদের জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।   

নিউইয়র্কের ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ক্লেয়ার ভ্যালডেজ প্রায় ৫৬ শতাংশ ভোট পেয়ে ব্রুকলিন বরোর প্রেসিডেন্ট আন্তনিও রেনেসোকে পরাজিত করেন। অন্যদিকে নিউইয়র্কের ১৩তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ৩২ বছর বয়সী গবেষক ও দীর্ঘদিনের ফিলিস্তিনপন্থি কর্মী দারিয়ালিজা শেভালিয়ের বর্তমান কংগ্রেস সদস্য আদ্রিয়ানো এসপালিয়াটকে পরাজিত করেন।

শেভালিয়েরের বিজয়কে ডিএসএর রাজনৈতিক প্রভাব বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তবে তার অতীতের কিছু বিতর্কিত বক্তব্য ও অবস্থান নির্বাচনী প্রচারে ব্যাপক আলোচনার জন্ম দেয়। 

এদিকে একই দিনে অনুষ্ঠিত অন্য কয়েকটি প্রাইমারিতে ইসরায়েল-সমর্থক হিসেবে পরিচিত বর্তমান কংগ্রেস সদস্য রিচি টরেস ও গ্রেস মেং নিজ নিজ আসনে বিজয়ী হয়েছেন। 

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবারের ফলাফল ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে বামপন্থি ও প্রগতিশীল ধারার বাড়তে থাকা প্রভাবের ইঙ্গিত বহন করছে। ভবিষ্যতে কংগ্রেসে ডিএসএর প্রতিনিধিত্ব আরও বাড়তে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow