যুক্তরাষ্ট্রে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ ফুলব্রাইট ফরেন স্কলারশিপ। প্রতিবছর যুক্তরাষ্ট্র সরকার এ স্কলারশিপ দেয়। এই স্কলারশিপের নাম ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম। এ প্রোগ্রামের আওতায় বিশ্বের ১৬০টি দেশ থেকে প্রতি বছর প্রায় চার হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ পান। ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে ভিসা সহায়তা, বিমানে যাতায়াতের খরচ, টিউশন ফি, আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি, বইপত্র কেনাসহ নানা সুবিধা পাবেন শিক্ষার্থীরা। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য বিদেশি শিক্ষার্থীদের আবেদন শুরু হয়েছে। স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা এই প্রোগ্রামের মাধ্যমে বিনা খরচে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কনিষ্ঠ শিক্ষক, সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন ও এনজিওতে কর্মরত কনিষ্ঠ ও মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের। আবেদনের শেষ সময় ১১ জুলাই ২০২৬। ঢাকায় মার্কিন দ

যুক্তরাষ্ট্রে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্নপূরণে আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্কলারশিপ। তেমনি একটি স্কলারশিপ ফুলব্রাইট ফরেন স্কলারশিপ। প্রতিবছর যুক্তরাষ্ট্র সরকার এ স্কলারশিপ দেয়। এই স্কলারশিপের নাম ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম। এ প্রোগ্রামের আওতায় বিশ্বের ১৬০টি দেশ থেকে প্রতি বছর প্রায় চার হাজার শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের সেরা বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভের সুযোগ পান। ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রামে ভিসা সহায়তা, বিমানে যাতায়াতের খরচ, টিউশন ফি, আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক উপবৃত্তি, বইপত্র কেনাসহ নানা সুবিধা পাবেন শিক্ষার্থীরা। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য বিদেশি শিক্ষার্থীদের আবেদন শুরু হয়েছে। স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা এই প্রোগ্রামের মাধ্যমে বিনা খরচে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কনিষ্ঠ শিক্ষক, সরকারি-বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন ও এনজিওতে কর্মরত কনিষ্ঠ ও মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের। আবেদনের শেষ সময় ১১ জুলাই ২০২৬। ঢাকায় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও বিশ্বের অন্যান্য দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার লক্ষ্যে দেশটির সরকারের আন্তর্জাতিক শিক্ষা বিনিময় কর্মসূচি ফুলব্রাইট প্রোগ্রাম। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পাঠ্যক্রম প্রণয়ন, হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস, সোশ্যাল সায়েন্সেস, হিউম্যানিটিস, বিজনেস, ইকোনমিকস, পাবলিক পলিসি, এনভায়রনমেন্টাল সায়েন্সেস, আরবান প্ল্যানিং দ্য আর্টস, সাইকোলজি ও সিকিউরিটি স্টাডিজ বিষয়ে ডিগ্রি অর্জনে ফুলব্রাইট বৃত্তি দেওয়া হবে। যারা আবেদন করতে পারবেন— বাংলাদেশের স্বীকৃত সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। যারা আগে কোনো আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেননি বা বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করছেন না, তারাও যোগ্য। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি না থাকলেও আবেদন করা যাবে (তবে বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা যোগ্য)। আগ্রহী বিষয়ে কমপক্ষে দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে দক্ষতা থাকতে হবে—টোয়েফলে ন্যূনতম ৯০ বা আইইএলটিএসে ৭ স্কোর প্রয়োজন। আবেদনকারীর বাংলাদেশে বসবাসকারী নাগরিক হওয়া আবশ্যক। আবেদন পদ্ধতি— অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। উচ্চমাধ্যমিকের পর যেসব প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, সেখানকার ট্রান্সক্রিপ্ট ও সনদপত্র জমা দিতে হবে। তিনজন সুপারিশকারীকে অনলাইনে সুপারিশপত্র জমা দিতে হবে। এছাড়া একাডেমিক তথ্যের ফরম, টোয়েফেল/আইইএলটিএস স্কোর জমা দিতে হবে। জিআরই বা জিম্যাট স্কোর থাকলে তা জমা দেয়া যাবে। আবেদনকারীদের করণীয়— আগামী ১১ জুলাই ২০২৬ পর্যন্ত ফরেন ফুলব্রাইট বৃত্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা। ওই দিন বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করার সুযোগ আছে। অনলাইন আবেদন ফরমসহ আরও জানা যাবে এই লিংকে । আবেদন করার জন্য আবেদনকারীকে একটি লগইন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। এছাড়া প্রয়োজনে [[email protected]](mailto:[email protected]) ঠিকানায় যোগাযোগ করা যেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow