যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে : গালিবাফ

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক শেষ হওয়ার পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই প্রথম আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, প্রথম দফার আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। খবর আল জাজিরার। রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেন। গালিবাফ বলেন, আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা ছিল। কিন্তু আগের দুটি যুদ্ধের (গাজায় ইসরায়েলি হামলা ও গত বছর ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা) অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর কোনো আস্থা ছিল না। শেষ পর্যন্ত তারা ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তবে আলোচনার পরিবেশ তৈরি এবং তা সহজতর করার জন্য ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছেন গালিবাফ। তিনি সেদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এদিকে, পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গতকালের বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের  সম্ভাবনার কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে : গালিবাফ

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে বৈঠক শেষ হওয়ার পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই প্রথম আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, প্রথম দফার আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে। খবর আল জাজিরার।

রোববার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ বলেন, আমাদের প্রয়োজনীয় সদিচ্ছা ছিল। কিন্তু আগের দুটি যুদ্ধের (গাজায় ইসরায়েলি হামলা ও গত বছর ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা) অভিজ্ঞতার কারণে প্রতিপক্ষের ওপর কোনো আস্থা ছিল না। শেষ পর্যন্ত তারা ইরানি প্রতিনিধিদলের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।

তবে আলোচনার পরিবেশ তৈরি এবং তা সহজতর করার জন্য ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেছেন গালিবাফ। তিনি সেদেশের জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এদিকে, পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে গতকালের বৈঠক ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের  সম্ভাবনার কথা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে এই ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। বিশেষ করে ইরানের তেল রপ্তানি কমিয়ে আনা এবং চীন ও ভারতের মতো বড় ক্রেতাদের কাছে সরবরাহ বাধাগ্রস্ত করাই এর মূল লক্ষ্য।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ আরোপ করা হলে তা শুধু দুই দেশের সম্পর্ককেই নয়, বৈশ্বিক অর্থনীতিকেও প্রভাবিত করবে। কারণ হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবাহিত হয়। এই পথে বাধা সৃষ্টি হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়ে যেতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow