যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতি ‘তাৎক্ষণিক কার্যকর’ : শেহবাজ শরীফ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের বড় ধরনের কূটনৈতিক অগ্রগতির দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এর মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান উভয় পক্ষের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। যদিও ইরানের পক্ষ থেকে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে দ্যা টাইমস অব ইসরায়েলের করা এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তিনি বলেন, চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে আলোচনার জন্য শুক্রবার (১০ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানকে পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়েছে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, এই আলোচনা স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সফল হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow