যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে কী হবে, জানাল রাশিয়া

ইরানে নতুন করে কোনো মার্কিন হামলা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি তেহরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অনুসরণ করার সুযোগ দেওয়ার জন্য ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান নতুন সংকট এড়াতে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনার একদিন পর ল্যাভরভের এ মন্তব্য সামনে এল।সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ‘এর পরিণতি ভালো না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এরইমধ্যে হামলা চালানো হয়েছে। ওই ঘটনা থেকে আমরা অনুমান করতে পারি, এ ঘটনায় পারমাণবিক দুর্ঘটনার প্রকৃত ঝুঁকি ছিল।’রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সতর্কভাবে ওই অঞ্চলের আরব দেশগুলোর, উপসাগরীয় দেশগুলো প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছিলাম। উত্তেজনা বৃদ্ধি বেড়ে যাক

যুক্তরাষ্ট্র ইরানে নতুন করে হামলা চালালে কী হবে, জানাল রাশিয়া

ইরানে নতুন করে কোনো মার্কিন হামলা গুরুতর পরিণতি বয়ে আনতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি তেহরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অনুসরণ করার সুযোগ দেওয়ার জন্য ধৈর্য ধরে সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয় সময় বুধবার (১৮ ফেব্রুয়ারি) সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান নতুন সংকট এড়াতে সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনার একদিন পর ল্যাভরভের এ মন্তব্য সামনে এল।

সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, ‘এর পরিণতি ভালো না। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিয়ন্ত্রণে থাকা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে এরইমধ্যে হামলা চালানো হয়েছে। ওই ঘটনা থেকে আমরা অনুমান করতে পারি, এ ঘটনায় পারমাণবিক দুর্ঘটনার প্রকৃত ঝুঁকি ছিল।’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি সতর্কভাবে ওই অঞ্চলের আরব দেশগুলোর, উপসাগরীয় দেশগুলো প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছিলাম। উত্তেজনা বৃদ্ধি বেড়ে যাক তাদের কেউ চায় না। সবাই বুঝতে পারছে এটা আগুন নিয়ে খেলা।’

তিনি আরও বলেন, উত্তেজনা বাড়তে থাকলে গত কয়েক বছরে যে ইতিবাচক পদক্ষেপগুলো হয়েছে সেগুলো অকার্যকর হয়ে যেতে পারে, যার মধ্যে ইরানের সঙ্গে সৌদি আরবসহ নিকটবর্তী দেশগুলোর সম্পর্কের উন্নতিও অন্তর্ভুক্ত।

বুধবার এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, জেনেভায় আলোচনার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে অচলাবস্থা কীভাবে সমাধান করা যায়, সে বিষয়ে ইরান একটি লিখিত প্রস্তাব দেবে বলে ধারণা করা হচ্ছে।

এই কর্মকর্তা আরও জানান, বুধবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা বৈঠক করেছেন। সেখানে জানানো হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েনের জন্য নির্ধারিত সব মার্কিন সামরিক বাহিনী মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে তাদের নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow