যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানালো বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আশা প্রকাশ করেছে, চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং তা দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বরাবরই সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংঘাত নিরসন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে এসেছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। আরও পড়ুন যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে বিশ্বজুড়ে স্বস্তি, প্রশংসায় ভাসছে পাকিস্তান যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বাকি বিষয়গুলো সমাধানের আহ্বান জানাচ্ছে। এছাড়া মধ্যপ্রাচ্যে দ্রুত শান্

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানালো বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার বিষয়টি আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আশা প্রকাশ করেছে, চুক্তিটি আন্তরিকতার সঙ্গে বাস্তবায়িত হবে এবং তা দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বরাবরই সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংঘাত নিরসন এবং উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে এসেছে। এই ইতিবাচক অগ্রগতিতে অবদান রাখা সংশ্লিষ্ট সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে এই ইতিবাচক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রেখে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বাকি বিষয়গুলো সমাধানের আহ্বান জানাচ্ছে।

এছাড়া মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনা, সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) স্বাভাবিক করা ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।

এএসএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow