যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির ইঙ্গিত, চাঙা শেয়ারবাজার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিতে আন্তর্জাতিক শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। পাশাপাশি বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।  বুধবার (৬ মে) সংবাদমাধ্যম সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০, ডাও এবং নাসডাক সূচকে ঊর্ধ্বমুখী রয়েছে, যা শক্তিশালী লেনদেন শুরুর ইঙ্গিত দিচ্ছে। এর আগে টানা ঊর্ধ্বগতিতে এসঅ্যান্ডপি ৫০০ নতুন রেকর্ড স্পর্শ করে। ইউরোপের বাজারেও একই চিত্র দেখা গেছে। লন্ডনের এফটিএসই ১০০, জার্মানির ডিএএক্স এবং প্যারিসের সিএসি ৪০ সূচক ২ শতাংশের বেশি বেড়েছে। এশিয়ার বাজারেও শক্তিশালী উত্থান লক্ষ্য করা গেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৬.৪৫ শতাংশ বেড়েছে। বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং এর শেয়ারের দাম ১৪.৪ শতাংশ বৃদ্ধির ফলে কোম্পানিটির বাজারমূল্য প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে।  উল্লেখ্য, ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি এবং একটি সমঝোতার লক্ষ্যে হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তির ইঙ্গিত, চাঙা শেয়ারবাজার
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতার ইঙ্গিতে আন্তর্জাতিক শেয়ারবাজারে বড় ধরনের উত্থান দেখা দিয়েছে। পাশাপাশি বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে।  বুধবার (৬ মে) সংবাদমাধ্যম সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০, ডাও এবং নাসডাক সূচকে ঊর্ধ্বমুখী রয়েছে, যা শক্তিশালী লেনদেন শুরুর ইঙ্গিত দিচ্ছে। এর আগে টানা ঊর্ধ্বগতিতে এসঅ্যান্ডপি ৫০০ নতুন রেকর্ড স্পর্শ করে। ইউরোপের বাজারেও একই চিত্র দেখা গেছে। লন্ডনের এফটিএসই ১০০, জার্মানির ডিএএক্স এবং প্যারিসের সিএসি ৪০ সূচক ২ শতাংশের বেশি বেড়েছে। এশিয়ার বাজারেও শক্তিশালী উত্থান লক্ষ্য করা গেছে। দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ৬.৪৫ শতাংশ বেড়েছে। বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং এর শেয়ারের দাম ১৪.৪ শতাংশ বৃদ্ধির ফলে কোম্পানিটির বাজারমূল্য প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলার অতিক্রম করেছে।  উল্লেখ্য, ইরানের সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতি এবং একটি সমঝোতার লক্ষ্যে হরমুজ প্রণালিতে চলমান সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, স্থায়ী শান্তি চুক্তির সম্ভাবনা এখনো অনিশ্চিত। নেদারল্যান্ডসভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান আইএনজির বিশ্লেষকরা জানিয়েছেন, শেয়ারবাজারে উত্থান ঘটলেও তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow