যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের গোয়েন্দা প্রধান নিহত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন। খবর আল জাজিরার। সোমবার (৬ এপ্রিল) আইআরজিসি এক বিবৃতিতে জানায়, আজ ভোরে আমেরিকান-জায়নবাদী শত্রুদের এক সন্ত্রাসী হামলায় গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি নিহত হয়েছেন। আইআরজিসি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করেছে। তবে হামলাটি ঠিক কোথায় এবং কীভাবে পরিচালিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।  জেনারেল সৈয়দ মাজিদ খাদেমি এর আগে আইআরজিসির ইন্টেলিজেন্স প্রোটেকশন অর্গানাইজেশনের প্রধান ছিলেন এবং ২০২৫ সালের জুনে মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হন। এই হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow