যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। দুই দেশ জানিয়েছে, তাদের হামলায় ডজনের বেশি বিমান ধ্বংস হয়ে গেছে। এছাড়া মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৪০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করা হয়েছে।  শনিবার (০৭ মার্চ) আল জাজিরার পৃথক দুই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেহরানে রাতভর চালানো হামলায় ইরানের ১৬টি সামরিক বিমান ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমানবাহিনী তেহরানজুড়ে বিস্তৃত আক্রমণ চালিয়েছে। এর মধ্যে রাজধানীর মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।  আইডিএফ দাবি করেছে, ধ্বংস হওয়া বিমানগুলো ছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের। এই বাহিনীটি মূলত ইরানের বাইরে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছে। এটি বিপ্লবী গার্ড বাহিনীর একটি বিশেষ ইউনিট। ইসরায়েলের অভিযোগ, মেহরাবাদ বিমানবন্দর ব্যবহার করে কুদস ফোর্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র ও অর্থ সরবরাহ করত। এর মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নামও উল্লেখ করা হয়েছে। এদিকে যুক্তর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। দুই দেশ জানিয়েছে, তাদের হামলায় ডজনের বেশি বিমান ধ্বংস হয়ে গেছে। এছাড়া মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৪০টির বেশি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করা হয়েছে।  শনিবার (০৭ মার্চ) আল জাজিরার পৃথক দুই প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তেহরানে রাতভর চালানো হামলায় ইরানের ১৬টি সামরিক বিমান ধ্বংস করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বিমানবাহিনী তেহরানজুড়ে বিস্তৃত আক্রমণ চালিয়েছে। এর মধ্যে রাজধানীর মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।  আইডিএফ দাবি করেছে, ধ্বংস হওয়া বিমানগুলো ছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কুদস ফোর্সের। এই বাহিনীটি মূলত ইরানের বাইরে বিভিন্ন সামরিক অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছে। এটি বিপ্লবী গার্ড বাহিনীর একটি বিশেষ ইউনিট। ইসরায়েলের অভিযোগ, মেহরাবাদ বিমানবন্দর ব্যবহার করে কুদস ফোর্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র ও অর্থ সরবরাহ করত। এর মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নামও উল্লেখ করা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর চালানো মার্কিন হামলায় দেশটির সামরিক সক্ষমতায় বড় ধরনের ক্ষতি হয়েছে। ফ্লোরিডায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সাম্প্রতিক কয়েক দিনে মার্কিন বাহিনী ইরানের নৌবাহিনীর ৪২টি জাহাজ ধ্বংস করেছে। একই সঙ্গে ইরানের বিমান শক্তি এবং টেলিযোগাযোগ অবকাঠামোর বড় অংশও অচল করে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, এর আগের মার্কিন হামলাগুলো ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে যুক্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তার দাবি, হামলার আগে ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট এই সামরিক অভিযানকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, হামলাগুলো ইরানের সামরিক সক্ষমতার ওপর উল্লেখযোগ্য আঘাত হেনেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow