যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ এড়ানোর আহ্বান রাশিয়ার

যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও সামরিক সংঘাতে না জড়িয়ে আলোচনার পথ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মস্কো চায় ওয়াশিংটন ও তেহরান সংলাপ চালিয়ে যাক এবং পরিস্থিতি যেন আবার যুদ্ধে গড়িয়ে না পড়ে। তিনি আরও জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তবে এ বিষয়ে মস্কো নিজেদের প্রস্তাব চাপিয়ে দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাখার অনুমতি দেবে না। বর্তমানে শান্তি আলোচনায় সবচেয়ে বড় জটিল বিষয়গুলোর একটি হচ্ছে ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি বা ৯৭০ পাউন্ড ইউরেনিয়ামের ভবিষ্যৎ। ধারণা করা হচ্ছে, এসব ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ইস্যুতেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা এখনো অনিশ্চিত হয়ে রয়েছে। সূত্র: আল-জাজিরা এমএসএম

যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ এড়ানোর আহ্বান রাশিয়ার

যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও সামরিক সংঘাতে না জড়িয়ে আলোচনার পথ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, মস্কো চায় ওয়াশিংটন ও তেহরান সংলাপ চালিয়ে যাক এবং পরিস্থিতি যেন আবার যুদ্ধে গড়িয়ে না পড়ে।

তিনি আরও জানান, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তবে এ বিষয়ে মস্কো নিজেদের প্রস্তাব চাপিয়ে দিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রাখার অনুমতি দেবে না।

বর্তমানে শান্তি আলোচনায় সবচেয়ে বড় জটিল বিষয়গুলোর একটি হচ্ছে ইরানের কাছে থাকা প্রায় ৪৪০ কেজি বা ৯৭০ পাউন্ড ইউরেনিয়ামের ভবিষ্যৎ। ধারণা করা হচ্ছে, এসব ইউরেনিয়াম ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই ইস্যুতেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা এখনো অনিশ্চিত হয়ে রয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow