যুক্তরাষ্ট্র চুক্তি মানবে সেই নিশ্চয়তা নেই : ইরান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির অনেক বিষয়ে ইতোমধ্যে সমঝোথায় পৌঁছানো গেলেও এর অর্থ এই নয় যে দুই দেশ চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। আর কোনো চুক্তিতে যুক্তরাষ্ট্র তার অঙ্গীকার রক্ষা করবে এমন কোনো নিশ্চয়তাও নেই।
তিনি বলেন, সমঝোতা স্মারকটি চূড়ান্ত হলে এর কিছু বিস্তারিত বিষয় এবং পারমাণবিক ইস্যুসহ অন্যান্য বিষয় ৬০ দিনের একটি সময়সীমার মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
যুক্তরাষ্ট্র-ইরান চলমান আলোচনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ফোনালাপ প্রসঙ্গে বাঘাই বলেন, ইসরায়েল আলোচনাকে ব্যাহত করার চেষ্টা করতে পারে।
তিনি বলেন, জায়নবাদীরা চুক্তি বানচাল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা ইসরায়েলের পক্ষ থেকে কিছু পদক্ষেপের আশঙ্কা করছি।
বাঘাই আরও বলেন, কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। তবে যুদ্ধ ও শত্রুতার পক্ষে অবস্থান নেওয়া দেশগুলোর বক্তব্য, যার মধ্যে ইসরায়েলও রয়েছে, গণমাধ্যমে ব্যাপকভাবে প্রতিফলিত হচ্ছে এবং তা মার্কিন কর্মকর্তাদের অবস্থান
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির অনেক বিষয়ে ইতোমধ্যে সমঝোথায় পৌঁছানো গেলেও এর অর্থ এই নয় যে দুই দেশ চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। আর কোনো চুক্তিতে যুক্তরাষ্ট্র তার অঙ্গীকার রক্ষা করবে এমন কোনো নিশ্চয়তাও নেই।
তিনি বলেন, সমঝোতা স্মারকটি চূড়ান্ত হলে এর কিছু বিস্তারিত বিষয় এবং পারমাণবিক ইস্যুসহ অন্যান্য বিষয় ৬০ দিনের একটি সময়সীমার মধ্যে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
যুক্তরাষ্ট্র-ইরান চলমান আলোচনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক ফোনালাপ প্রসঙ্গে বাঘাই বলেন, ইসরায়েল আলোচনাকে ব্যাহত করার চেষ্টা করতে পারে।
তিনি বলেন, জায়নবাদীরা চুক্তি বানচাল করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা ইসরায়েলের পক্ষ থেকে কিছু পদক্ষেপের আশঙ্কা করছি।
বাঘাই আরও বলেন, কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। তবে যুদ্ধ ও শত্রুতার পক্ষে অবস্থান নেওয়া দেশগুলোর বক্তব্য, যার মধ্যে ইসরায়েলও রয়েছে, গণমাধ্যমে ব্যাপকভাবে প্রতিফলিত হচ্ছে এবং তা মার্কিন কর্মকর্তাদের অবস্থানেও প্রভাব ফেলতে পারে।
বাঘাই সন্দেহ প্রকাশ করে বলেন, সম্ভাব্য কোনো চুক্তিতে যুক্তরাষ্ট্র তার অঙ্গীকার রক্ষা করবে এমন কোনো নিশ্চয়তা নেই। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তেহরান কোনো ধরনের হুমকিকে গুরুত্ব দেয় না।
তার মতে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে যে পরিবর্তন দেখা গেছে, তা পাকিস্তান ও অন্যান্য কয়েকটি দেশের মধ্যস্থতার ফল।
তিনি আরও জানান, আলোচনায় লেবাননে চলমান সংঘাতের অবসান সংক্রান্ত একটি ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পর্যায়ে পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই অগ্রাধিকার
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির জন্য সবচেয়ে উপযুক্ত সমাধান খুঁজে বের করার চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে বাঘাই বলেন, শত্রুপক্ষকে জবাব দেওয়ার সময় আমরা নিজেরাই নির্ধারণ করেছি, যেমনটি অতীতেও করেছি।
তিনি বলেন, এই পর্যায়ে আমরা পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করছি না। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে যুদ্ধের অবসান ঘটানো।
সূত্র : আল জাজিরা