যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করলে বা আলোচনায় অতিরিক্ত দাবি চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে ইরান কঠোর জবাব দেবে বলে সতর্ক করেছেন দেশটির প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। শুক্রবার সকালে আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘালিবাফের মন্তব্যের বরাত দেওয়া হয়। তাতে ঘালিবাফ বলেন, প্রতিপক্ষের পক্ষ থেকে অসৎ উদ্দেশ্য, চুক্তি ভঙ্গ কিংবা অতিরিক্ত দাবির ঘটনা ঘটলে শত্রুর বিরুদ্ধে বিধ্বংসী জবাব দিতে আমরা কোনো দ্বিধা করব না। তিনি আরও বলেন, যুদ্ধের সময় তারা একবার চড় খেয়েছিল। যদি তারা আবার সেই পথে হাঁটতে চায়, তবে এবার আরও কঠিন চড়ের মুখে পড়বে। ঘালিবাফের এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগ এবং সম্ভাব্য আলোচনার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাঁর বক্তব্যে ওয়াশিংটনের প্রতি তেহরানের কঠোর অবস্থানেরই প্রতিফলন দেখা যাচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঘালিবাফের এই মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow