যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের খালাস শুরু

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ৫০০ টন গম বহনকারী বাণিজ্যিক জাহাজ এমভি আল্ট্রা বাল্ক মোংলা বন্দরে নোঙর করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) গমের নমুনা পরীক্ষা শেষে বিকেল শিফটে খালাস কার্যক্রম শুরু হয়। এর আগে শনিবার (৩১ জানুয়ারি) সকালে জাহাজটি বন্দরে প্রবেশ করে। তার আগে গত ২৯ জানুয়ারি জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়েতে অবস্থান করছিল। স্থানীয় শিপিং এজেন্ট সেভেন সিজের ব্যবস্থাপক মো. শামীম জানান, জাহাজটি গত বছরের ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়েতে নোঙর করার পর নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রোববার বিকেলে (বি শিফট) গম খালাস শুরু করা হয়। মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবহান সরদার বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির আওতায় এ গম আমদানি করা হচ্ছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৫০ হাজার টন গম মোংলা বন্দর দিয়ে আমদানি করা হবে। বর্তমান চালানটি এই চুক্তির চতুর্থ চালান। তিনি আরও জানান, গত বছরের ২ নভেম্বর ২২ হাজা

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গমের খালাস শুরু

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৭ হাজার ৫০০ টন গম বহনকারী বাণিজ্যিক জাহাজ এমভি আল্ট্রা বাল্ক মোংলা বন্দরে নোঙর করেছে। রোববার (১ ফেব্রুয়ারি) গমের নমুনা পরীক্ষা শেষে বিকেল শিফটে খালাস কার্যক্রম শুরু হয়।

এর আগে শনিবার (৩১ জানুয়ারি) সকালে জাহাজটি বন্দরে প্রবেশ করে। তার আগে গত ২৯ জানুয়ারি জাহাজটি বন্দরের ফেয়ারওয়ে বয়েতে অবস্থান করছিল।

স্থানীয় শিপিং এজেন্ট সেভেন সিজের ব্যবস্থাপক মো. শামীম জানান, জাহাজটি গত বছরের ২১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে। ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়েতে নোঙর করার পর নমুনা পরীক্ষা সম্পন্ন হয়। নমুনা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রোববার বিকেলে (বি শিফট) গম খালাস শুরু করা হয়।

মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আবদুস সোবহান সরদার বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির আওতায় এ গম আমদানি করা হচ্ছে। এই চুক্তির আওতায় মোট ৪ লাখ ৫০ হাজার টন গম মোংলা বন্দর দিয়ে আমদানি করা হবে। বর্তমান চালানটি এই চুক্তির চতুর্থ চালান।

তিনি আরও জানান, গত বছরের ২ নভেম্বর ২২ হাজার ৭৮০ টনের প্রথম চালান, ১৪ নভেম্বর দ্বিতীয় চালান এবং চলতি বছরের ৫ জানুয়ারি ২২ হাজার ৭৫৬ টনের তৃতীয় চালান বন্দরে পৌঁছায়।

আমদানি করা গম প্রাথমিকভাবে সরকারি খাদ্যগুদাম মোংলা সাইলোতে সংরক্ষণ করা হবে। পরে সারা দেশের বিভিন্ন জেলায় তা বিতরণ করা হবে।

উল্লেখ্য, বাণিজ্য ঘাটতি মোকাবিলায় বাংলাদেশ সরকার গত বছরের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow