যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কৃতিত্ব একটু বেশি

‘পতিত সরকার লুটপাট করে পালিয়ে যাওয়ার পর দেশের অর্থনীতি যে সচল থাকলো, তার কৃতিত্ব প্রবাসী বাংলাদেশিদের। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কৃতিত্ব আরও একটু বেশি। কারণ তারা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে ফ‍্যাসিস্ট সরকারের নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরেছিল।’ শনিবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার হলিডে ইন হোটেলে ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়’ সভায় ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কথা বলেন। প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশি-আমেরিকানদের কাছে আমাদের প্রত‍্যাশা, আপনারা মূলধারার রাজনীতি ও অন‍্য কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন। তাহলে দেশের প্রতি আরও বড়ভাবে অবদান রাখার সুযোগ পাবেন।’ এবারের বাজেট বৈষম‍্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে ড. তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ‍্যাভ এ প্ল‍্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল‍্যান। যার মাধ‍্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ‍্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করে

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কৃতিত্ব একটু বেশি

‘পতিত সরকার লুটপাট করে পালিয়ে যাওয়ার পর দেশের অর্থনীতি যে সচল থাকলো, তার কৃতিত্ব প্রবাসী বাংলাদেশিদের। যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের কৃতিত্ব আরও একটু বেশি। কারণ তারা যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে ফ‍্যাসিস্ট সরকারের নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের চিত্র তুলে ধরেছিল।’

শনিবার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার হলিডে ইন হোটেলে ওয়াশিংটন ডিসি বিএনপি আয়োজিত ‘যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময়’ সভায় ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. তিতুমীর বলেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি, বাংলাদেশি-আমেরিকানদের কাছে আমাদের প্রত‍্যাশা, আপনারা মূলধারার রাজনীতি ও অন‍্য কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন। তাহলে দেশের প্রতি আরও বড়ভাবে অবদান রাখার সুযোগ পাবেন।’

এবারের বাজেট বৈষম‍্যহীন আঞ্চলিক উন্নয়নের সমতাভিত্তিক বাজেট উল্লেখ করে ড. তিতুমীর বলেন, প্রধানমন্ত্রীর ‘আই হ‍্যাভ এ প্ল‍্যান’ মানে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের প্ল‍্যান। যার মাধ‍্যমে তিনি বাংলাদেশের সব মানুষের ভাগ‍্যের পরিবর্তন করতে চান এবং তা শুরু করেছেন।’

প্রধান অতিথির সঙ্গে মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাহিদ খান, মিয়া মজনু, নয়ন বাঙালি, তুহিন প্রমুখ। ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মধ‍্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

এএসএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow