যুগের মওদূদী সাদিক কায়েম: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন। রোববার (৩১ মে) রাত ১১টার সময় দেওয়া ওই পোস্টে তিনি এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং ডাকসু ভিপি সাদিক কায়েমকে নিয়ে মন্তব্য করেন। পোস্টে তিনি লেখেন, ‘যুগের জিন্নাহ নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মওদূদী সাদিক কায়েম। এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়!’ ওই পোস্টের নিচে কমেন্টও করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে লিখেছেন, ‘আগে মাংস খাওয়া শেষ করুন, তারপর আরাম করে কমেন্ট করুন।’ এসআর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন।
রোববার (৩১ মে) রাত ১১টার সময় দেওয়া ওই পোস্টে তিনি এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং ডাকসু ভিপি সাদিক কায়েমকে নিয়ে মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘যুগের জিন্নাহ নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মওদূদী সাদিক কায়েম। এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়!’
ওই পোস্টের নিচে কমেন্টও করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে লিখেছেন, ‘আগে মাংস খাওয়া শেষ করুন, তারপর আরাম করে কমেন্ট করুন।’
এসআর
What's Your Reaction?