‘যুদ্ধজয়ের ঘোষণা দিয়ে’ ইরানকে চুক্তি করার প্রস্তাব জারিফের
ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ‘যুদ্ধজয়ের ঘোষণা দিয়ে চুক্তি করার জন্য’ নিজ দেশ ইরানকেই প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ‘ফরেন অ্যাফেয়ার্স’-এ লেখা একটি নিবন্ধে তিনি এই প্রস্তাব তুলে ধরেছেন। যুদ্ধবিরতি বা যুদ্ধ বন্ধের চুক্তি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন তৎপরতার মধ্যে জারিফের এই প্রস্তাব ইরানের দিক থেকে একটি সমাধানে পৌঁছানের ইঙ্গিত হিসেবে দেখা যায়।
What's Your Reaction?
