যুদ্ধবিমানের ক্রু উদ্ধার নিয়ে নতুন তথ্য দিলেন ট্রাম্প
ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পাহাড়ি এলাকা থেকে এফ-১৫ যুদ্ধবিমানের যে ক্রুকে উদ্ধার করেছে, তিনি গুরুতর আহত। ট্রাম্প বলেন, অভিযানের সময় ইরানের সামরিক বাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছিল এবং উদ্ধারকারী দলকে খুঁজে বের করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তিনি আরও জানান, এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় খুব কমই পরিচালিত হয়। মানুষ ও সামরিক সরঞ্জামের নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তাই এমন অভিযান সচরাচর দেখা যায় না। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রথম অভিযানে দিনের আলোতেই পাইলটকে উদ্ধার করা হয়, যা ছিল অস্বাভাবিক। এরপর দ্বিতীয় অভিযানে প্রায় সাত ঘণ্টা ধরে ইরানের আকাশসীমায় অবস্থান করে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ বিষয়ে এখনো মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আর ওই অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান।
ইরানের হামলায় বিধ্বস্ত মার্কিন এফ-১৫ই বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধারের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পাহাড়ি এলাকা থেকে এফ-১৫ যুদ্ধবিমানের যে ক্রুকে উদ্ধার করেছে, তিনি গুরুতর আহত।
ট্রাম্প বলেন, অভিযানের সময় ইরানের সামরিক বাহিনী ব্যাপক তৎপরতা চালাচ্ছিল এবং উদ্ধারকারী দলকে খুঁজে বের করার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।
তিনি আরও জানান, এ ধরনের অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় খুব কমই পরিচালিত হয়। মানুষ ও সামরিক সরঞ্জামের নিরাপত্তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, তাই এমন অভিযান সচরাচর দেখা যায় না।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, প্রথম অভিযানে দিনের আলোতেই পাইলটকে উদ্ধার করা হয়, যা ছিল অস্বাভাবিক। এরপর দ্বিতীয় অভিযানে প্রায় সাত ঘণ্টা ধরে ইরানের আকাশসীমায় অবস্থান করে উদ্ধার তৎপরতা চালানো হয়।
এ বিষয়ে এখনো মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। আর ওই অভিযান ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরান।
What's Your Reaction?