যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এ সতর্কবার্তা দেন।  রোববার (১ ফেব্রুয়ারি) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  যুদ্ধবিরতির প্রতি হামাস প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, দখলদার শক্তিকে তার দায়িত্ব পালনে বাধ্য করা এবং যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে মধ্যস্থতাকারী দেশগুলো কাজ করবে বলে আমরা আশাবাদী।  দক্ষিণ গাজার রাফাহ এলাকার টানেলগুলোতে আটকে পড়া ফিলিস্তিনিদের সমস্যা সমাধানে ব্যর্থতার জন্যও ইসরায়েলকে দোষারোপ করেছে হামাস। গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি বাস্তবায়নের পর রাফায় অনেক ফিলিস্তিনি আটকা পড়েছিলেন। অন্যদিকে মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল তাদের চলে যাওয়ার সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষণা দিয়েছিলেন, তার ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। তবে গাজার যুদ্ধবিরতি সম্পর্

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে তার পরিণতি ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৭ জন ফিলিস্তিনি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় তিনি এ সতর্কবার্তা দেন।  রোববার (১ ফেব্রুয়ারি) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  যুদ্ধবিরতির প্রতি হামাস প্রতিশ্রুতিবদ্ধ জানিয়ে তিনি বলেন, দখলদার শক্তিকে তার দায়িত্ব পালনে বাধ্য করা এবং যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখা থেকে বিরত রাখতে মধ্যস্থতাকারী দেশগুলো কাজ করবে বলে আমরা আশাবাদী।  দক্ষিণ গাজার রাফাহ এলাকার টানেলগুলোতে আটকে পড়া ফিলিস্তিনিদের সমস্যা সমাধানে ব্যর্থতার জন্যও ইসরায়েলকে দোষারোপ করেছে হামাস। গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি বাস্তবায়নের পর রাফায় অনেক ফিলিস্তিনি আটকা পড়েছিলেন। অন্যদিকে মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল তাদের চলে যাওয়ার সুযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির মাঝামাঝি সময়ে ঘোষণা দিয়েছিলেন, তার ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। তবে গাজার যুদ্ধবিরতি সম্পর্কিত বিষয়গুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow