যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সতর্ক করে বলেছে, যদি ইসরায়েল যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন করে, তবে তারা সমানভাবে জবাব দেবে। সংগঠনটির রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি এ হুঁশিয়ারি দেন। এ বরাতে মঙ্গলবার খবর প্রকাশ করেছে আলজাজিরা। সংগঠনটির রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি বলেন, ইসরায়েলের যে কোনো ধরনের যুদ্ধবিরতি ভঙ্গের প্রতিক্রিয়া একই মাত্রায় দেওয়া হবে। তিনি আরও জানান, আগের পরিস্থিতিতে ফিরে যাওয়া আর সম্ভব নয়। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল প্রায়ই লেবাননে হামলা চালাত। কিন্তু এবার আর একতরফা হামলা হবে না। তিনি দাবি করেন, হিজবুল্লাহ সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত। তার এই বক্তব্যটি প্রচার করেছে প্রেস টিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহ প্রস্তুতি নিয়ে রয়েছে। তবে তারা প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করবে না বলে অঙ্গীকার করেছে।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সতর্ক করে বলেছে, যদি ইসরায়েল যুদ্ধবিরতির কোনো লঙ্ঘন করে, তবে তারা সমানভাবে জবাব দেবে। সংগঠনটির রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি এ হুঁশিয়ারি দেন। এ বরাতে মঙ্গলবার খবর প্রকাশ করেছে আলজাজিরা।
সংগঠনটির রাজনৈতিক পরিষদের উপপ্রধান মাহমুদ কামাতি বলেন, ইসরায়েলের যে কোনো ধরনের যুদ্ধবিরতি ভঙ্গের প্রতিক্রিয়া একই মাত্রায় দেওয়া হবে। তিনি আরও জানান, আগের পরিস্থিতিতে ফিরে যাওয়া আর সম্ভব নয়। যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ইসরায়েল প্রায়ই লেবাননে হামলা চালাত। কিন্তু এবার আর একতরফা হামলা হবে না।
তিনি দাবি করেন, হিজবুল্লাহ সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।
তার এই বক্তব্যটি প্রচার করেছে প্রেস টিভি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি সত্ত্বেও হিজবুল্লাহ প্রস্তুতি নিয়ে রয়েছে। তবে তারা প্রথমে যুদ্ধবিরতি ভঙ্গ করবে না বলে অঙ্গীকার করেছে।
What's Your Reaction?