যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেও ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। তেহরান থেকে এএফপি জানায়, ইসনা সংবাদ সংস্থা ইরানের পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান মুসা আহমাদির বরাতে জানায়, ‘খার্গ দ্বীপে সফর ও বৈঠক শেষে আমি বলতে পারি, সাম্প্রতিক দিনগুলোতে তেল রপ্তানি কমেনি, বরং বেড়েছে।’ ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যুদ্ধ বন্ধে দ্রুত কোনো চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী ‘তাৎক্ষণিকভাবে’ পুনরায় চালু না করা হলে তিনি এই দ্বীপটি ধ্বংস করে দিতে পারেন। গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা দ্বীপটিতে সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে, তবে সেখানে থাকা তেল অবকাঠামোতে আঘাত করা থেকে বিরত থেকেছে। সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হয়তো স্থল হামলার পরিকল্পনা করছে, বিশেষ করে ইরানের কোনো একটি দ্বীপকে লক্ষ্য করে। তারা এমন পদক্ষেপের বিরুদ্ধে বারবার সতর্কবার্তা দিয়েছ

যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেও ইরানের গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

তেহরান থেকে এএফপি জানায়, ইসনা সংবাদ সংস্থা ইরানের পার্লামেন্টের জ্বালানি কমিশনের প্রধান মুসা আহমাদির বরাতে জানায়, ‘খার্গ দ্বীপে সফর ও বৈঠক শেষে আমি বলতে পারি, সাম্প্রতিক দিনগুলোতে তেল রপ্তানি কমেনি, বরং বেড়েছে।’

ইরানের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত খার্গ দ্বীপ দেশটির জন্য একটি গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, যুদ্ধ বন্ধে দ্রুত কোনো চুক্তি না হলে এবং হরমুজ প্রণালী ‘তাৎক্ষণিকভাবে’ পুনরায় চালু না করা হলে তিনি এই দ্বীপটি ধ্বংস করে দিতে পারেন।

গত ১৩ মার্চ যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা দ্বীপটিতে সামরিক লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছে, তবে সেখানে থাকা তেল অবকাঠামোতে আঘাত করা থেকে বিরত থেকেছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইরানের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হয়তো স্থল হামলার পরিকল্পনা করছে, বিশেষ করে ইরানের কোনো একটি দ্বীপকে লক্ষ্য করে। তারা এমন পদক্ষেপের বিরুদ্ধে বারবার সতর্কবার্তা দিয়েছে।

এই সতর্কতার মধ্যেই গত সপ্তাহে প্রায় ৩ হাজার ৫০০ মেরিন ও নাবিক বহনকারী উভচর হামলা জাহাজ ‘ইউএসএস ট্রিপোলি’ মধ্যপ্রাচ্যে পৌঁছেছে।

সুত্র: এএফপি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow