যুদ্ধে আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা এখন কেমন আছেন

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে এক বিমান হামলায় তিনি মুখ ও পায়ে মারাত্মক আঘাত পান। সূত্রগুলো জানায়, রাজধানী তেহরান-এ সর্বোচ্চ নেতার কমপ্লেক্সে চালানো ওই হামলায় তার মুখ বিকৃত হয়ে যায় এবং এক বা উভয় পায়ে গুরুতর আঘাত লাগে। ওই হামলাতেই তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তবে গুরুতর আহত হলেও মোজতবা খামেনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। তিনি এখনো মানসিকভাবে সক্ষম রয়েছেন এবং অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়ও তিনি যুক্ত আছেন। যদিও তার শারীরিক অবস্থার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান। এমনকি হামলার পর থেকে তাঁর কোনো ছবি বা ভিডিওও প্রকাশ করা হয়নি, যা জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, নতুন ও তুলনামূলক অনভিজ্ঞ নেতা হিসেবে মোজতবা খামেনির পক্ষে তার বাবার মতো পূর্ণ ক্ষমতা প্রতিষ্ঠা

যুদ্ধে আহত ইরানের নতুন সর্বোচ্চ নেতা এখন কেমন আছেন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের শুরুর দিকে এক বিমান হামলায় তিনি মুখ ও পায়ে মারাত্মক আঘাত পান। সূত্রগুলো জানায়, রাজধানী তেহরান-এ সর্বোচ্চ নেতার কমপ্লেক্সে চালানো ওই হামলায় তার মুখ বিকৃত হয়ে যায় এবং এক বা উভয় পায়ে গুরুতর আঘাত লাগে। ওই হামলাতেই তার বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। তবে গুরুতর আহত হলেও মোজতবা খামেনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে। তিনি এখনো মানসিকভাবে সক্ষম রয়েছেন এবং অডিও কনফারেন্সের মাধ্যমে শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন। দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায়ও তিনি যুক্ত আছেন। যদিও তার শারীরিক অবস্থার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইরান। এমনকি হামলার পর থেকে তাঁর কোনো ছবি বা ভিডিওও প্রকাশ করা হয়নি, যা জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে। বিশ্লেষকদের মতে, নতুন ও তুলনামূলক অনভিজ্ঞ নেতা হিসেবে মোজতবা খামেনির পক্ষে তার বাবার মতো পূর্ণ ক্ষমতা প্রতিষ্ঠা করতে সময় লাগতে পারে। তবে তিনি ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন। এদিকে ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, নিরাপত্তা ও স্বাস্থ্য পরিস্থিতি অনুকূলে এলে আগামী এক থেকে দুই মাসের মধ্যে তার ছবি প্রকাশ করা হতে পারে এবং তিনি জনসমক্ষে উপস্থিতও হতে পারেন। তথ্যসূত্র : রয়টার্স  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow