যুদ্ধে বিপর্যস্ত ইরানে ৩০ ওয়াগন ত্রাণ পাঠাল কাজাখস্তান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের যুদ্ধের পর ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা ইরানে ৩০ ওয়াগন ত্রান সামগ্রী পাঠিয়েছে কাজাখস্তান। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কাজাখস্তানের প্রেসিডেন্টের নির্দেশে পাঠানো এই সহায়তার মধ্যে রয়েছে টিনজাত মাংস, চিনি, আটা, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ। সারাখস রেলস্টেশনে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ হস্তান্তর করা হয়। ইরানে নিযুক্ত কাজাখ রাষ্ট্রদূত অনতালাপ অনালবায়েভ বলেন, মধ্যপ্রাচ্য ও ইসলামি বিশ্বে ইরান কাজাখস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদার। আর দুঃসময়ে প্রকৃত বন্ধুকেই চেনা যায়। উল্লেখ্য, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রভাবে ইরানের অর্থনীতিতে তীব্র চাপ তৈরি হয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৫৩ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। একই সময়ে খাদ্যপণ্যের দাম গত বছরের তুলনায় ১১৫ শতাংশের বেশি বেড়েছে। সূত্র : আল জাজিরা 

যুদ্ধে বিপর্যস্ত ইরানে ৩০ ওয়াগন ত্রাণ পাঠাল কাজাখস্তান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের যুদ্ধের পর ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকা ইরানে ৩০ ওয়াগন ত্রান সামগ্রী পাঠিয়েছে কাজাখস্তান।

ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কাজাখস্তানের প্রেসিডেন্টের নির্দেশে পাঠানো এই সহায়তার মধ্যে রয়েছে টিনজাত মাংস, চিনি, আটা, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ।

সারাখস রেলস্টেশনে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ হস্তান্তর করা হয়।

ইরানে নিযুক্ত কাজাখ রাষ্ট্রদূত অনতালাপ অনালবায়েভ বলেন, মধ্যপ্রাচ্য ও ইসলামি বিশ্বে ইরান কাজাখস্তানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক অংশীদার। আর দুঃসময়ে প্রকৃত বন্ধুকেই চেনা যায়।

উল্লেখ্য, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রভাবে ইরানের অর্থনীতিতে তীব্র চাপ তৈরি হয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বার্ষিক মূল্যস্ফীতি প্রায় ৫৩ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। একই সময়ে খাদ্যপণ্যের দাম গত বছরের তুলনায় ১১৫ শতাংশের বেশি বেড়েছে।

সূত্র : আল জাজিরা 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow