যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা মার্কিন জ্বালানিমন্ত্রীর

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, তার আশা, ইরানের সঙ্গে যুদ্ধ ‘পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে’ শেষ হবে। শনিবার (১৪ মার্চ) এবিসি নিউজের অনুষ্ঠান ‘দিস উইক’ এ এসব কথা বলেন তিনি। ক্রিস রাইট বলেন, এই যুদ্ধ অবশ্যই পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, এর আগেও শেষ হতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে ও দাম কমে যাবে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার জবাবে ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর জেরে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে, যার প্রভাব পড়েছে জ্বালানির আন্তর্জাতিক বাজারে সূত্র: আল-জাজিরা এসএএইচ

যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা মার্কিন জ্বালানিমন্ত্রীর

মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছেন, তার আশা, ইরানের সঙ্গে যুদ্ধ ‘পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে’ শেষ হবে। শনিবার (১৪ মার্চ) এবিসি নিউজের অনুষ্ঠান ‘দিস উইক’ এ এসব কথা বলেন তিনি।

ক্রিস রাইট বলেন, এই যুদ্ধ অবশ্যই পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, এর আগেও শেষ হতে পারে। যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে ও দাম কমে যাবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ওই হামলার জবাবে ইসরায়েল ও পুরো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর জেরে ওই অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে, যার প্রভাব পড়েছে জ্বালানির আন্তর্জাতিক বাজারে

সূত্র: আল-জাজিরা

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow