যুদ্ধ নিয়ে প্রতিবেশীদের ‘স্পষ্ট অবস্থান’ জানতে চায় ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন। আরাঘচি বলেন, “বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে, কিছু প্রতিবেশী দেশ- যাদের ভূখণ্ডে মার্কিন বাহিনী অবস্থান করছে এবং যেখান থেকে ইরানের ওপর হামলার অনুমতি দেওয়া হচ্ছে, তারা এই হত্যাযজ্ঞকে সক্রিয়ভাবে উৎসাহিতও করছে। এ বিষয়ে তাদের অবস্থান দ্রুত স্পষ্ট করা উচিত।”
What's Your Reaction?
