যুদ্ধ বন্ধে প্রাথমিক সমঝোতায় যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেন, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়টিও এই সমঝোতার অংশ। তবে এখনও কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত অনুমোদন বাকি রয়েছে। ট্রাম্প জানান, তিনি মধ্যপ্রাচ্যের কয়েকজন নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার কথা হয়েছে এবং আলোচনা ভালো হয়েছে। তবে এই সমঝোতা সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। এর আগে ইরান জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারক তৈরির কাজ করছে। এর লক্ষ্য হলো ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটানো। তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের জব্দ করা সম্পদ, হরমুজ প্রণালির ভবিষ্যৎ এবং পারমাণবিক আলোচনা। ইরান বলেছে, আগে যুদ্ধ বন্ধ এবং লেবাননসহ বিভিন্ন অঞ্চলে হুমকি বন্ধ করতে হবে। এরপর পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হবে। প্রস্তাব অনুযায়ী, প্রথমে একটি প্রাথমিক সমঝোতা ঘোষণা করা হবে। পরে ৩০ থেকে ৬০ দিন ধরে পারমাণবিক বিষয় নিয়ে আলোচ

যুদ্ধ বন্ধে প্রাথমিক সমঝোতায় যুক্তরাষ্ট্র ও ইরান

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ বন্ধের লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেন, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার বিষয়টিও এই সমঝোতার অংশ। তবে এখনও কিছু বিষয় নিয়ে আলোচনা চলছে এবং চূড়ান্ত অনুমোদন বাকি রয়েছে।

ট্রাম্প জানান, তিনি মধ্যপ্রাচ্যের কয়েকজন নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও তার কথা হয়েছে এবং আলোচনা ভালো হয়েছে।

তবে এই সমঝোতা সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

এর আগে ইরান জানিয়েছিল, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ১৪ দফার একটি সমঝোতা স্মারক তৈরির কাজ করছে। এর লক্ষ্য হলো ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের অবসান ঘটানো।

তবে এখনও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিরোধ রয়েছে। এর মধ্যে রয়েছে ইরানের জব্দ করা সম্পদ, হরমুজ প্রণালির ভবিষ্যৎ এবং পারমাণবিক আলোচনা।

ইরান বলেছে, আগে যুদ্ধ বন্ধ এবং লেবাননসহ বিভিন্ন অঞ্চলে হুমকি বন্ধ করতে হবে। এরপর পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

প্রস্তাব অনুযায়ী, প্রথমে একটি প্রাথমিক সমঝোতা ঘোষণা করা হবে। পরে ৩০ থেকে ৬০ দিন ধরে পারমাণবিক বিষয় নিয়ে আলোচনা চলবে। সূত্র : শাফাক নিউজ
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow