যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল ইউক্রেন

রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর মিখাইল ইয়েভরায়েভ। গভর্নরের বক্তব্য অনুযায়ী, রুশ বিমান প্রতিরক্ষা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট যৌথভাবে বড় পরিসরের এ হামলা প্রতিহত করেছে। তবে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনটি ব্যক্তিগত বাড়িতে আগুন লাগে, কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হতাহতের তথ্য তখনও যাচাই করা হচ্ছিল। ইউক্রেনীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতের ওই হামলায় ইয়ারোস্লাভলের স্লাভনেফট-ইয়ানোস তেল শোধনাগারে আগুন লাগে। এদিকে, রাশিয়ার টভার অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইগর কোরোলেভ জানান, ড্রোনের ধ্বংসাবশেষ ওয়াইল্ডবেরিজ -এর একটি লজিস্টিকস কমপ্লেক্সে পড়ে ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কালিনিন জেলায় একটি বাগান সমবায়ের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বুধবার রাতভর বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ৬০৫টি ফিক

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় সবচেয়ে বড় ড্রোন হামলা চালাল ইউক্রেন
রাশিয়ার ইয়ারোস্লাভল অঞ্চলে ইউক্রেন যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে মস্কো। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ তথ্য জানিয়েছেন অঞ্চলটির গভর্নর মিখাইল ইয়েভরায়েভ। গভর্নরের বক্তব্য অনুযায়ী, রুশ বিমান প্রতিরক্ষা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট যৌথভাবে বড় পরিসরের এ হামলা প্রতিহত করেছে। তবে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে তিনটি ব্যক্তিগত বাড়িতে আগুন লাগে, কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। হতাহতের তথ্য তখনও যাচাই করা হচ্ছিল। ইউক্রেনীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতের ওই হামলায় ইয়ারোস্লাভলের স্লাভনেফট-ইয়ানোস তেল শোধনাগারে আগুন লাগে। এদিকে, রাশিয়ার টভার অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইগর কোরোলেভ জানান, ড্রোনের ধ্বংসাবশেষ ওয়াইল্ডবেরিজ -এর একটি লজিস্টিকস কমপ্লেক্সে পড়ে ভবনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কালিনিন জেলায় একটি বাগান সমবায়ের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বুধবার রাতভর বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের ৬০৫টি ফিক্সড-উইং ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে কৃষ্ণ সাগরে ওডেসার দক্ষিণ ও পূর্বে ইউক্রেনের সামরিক সরঞ্জাম বহনকারী দুটি শুকনো পণ্যবাহী জাহাজেও হামলা চালানোর দাবি করেছে তারা। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ইউক্রেনীয় বাহিনী যুদ্ধের সামনের সারি থেকে ১,৩০০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। তার মতে, হামলায় রাশিয়ার বাশনেফট-নোভোইল শোধনাগার এবং স্লাভনেফট-ইয়ানোস শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে।  সূত্র: আনাদোলু এজেন্সি   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow