যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাবাসহ চাচাতো ভাইদের বিরেুদ্ধে

পটুয়াখালী সদর উপজেলায় রিপন কাজী (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টায় সদর উপজেলার মহিষকাটা বাজারের উত্তর পাশে বাজারগোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্তদের বাড়ি বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে বলে জানা গেছে। ঘটনার প্রত্যক্ষদর্শী রাজিব কাজী জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় কয়েকজন পথরোধ করে রিপন কাজীর ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে পাশের একটি খালে ঝাঁপ দিলেও হামলা থেকে বাঁচতে পারেননি তিনি। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার জানায়, জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে নিহতের বাবা ও চাচাতো ভাইয়েরা এ হামলা চালায়। হত্যাকাণ্ডে রিফাত কাজী, রাসেল কাজী, মনির কাজী, সোহাগ কাজী ও মিজানুর কাজী সরাসরি জড়িত। পটুয়াখালী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই রিপন কাজীর মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’ পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্

যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ বাবাসহ চাচাতো ভাইদের বিরেুদ্ধে

পটুয়াখালী সদর উপজেলায় রিপন কাজী (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩০ জুন) রাত ১১টায় সদর উপজেলার মহিষকাটা বাজারের উত্তর পাশে বাজারগোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ও অভিযুক্তদের বাড়ি বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী রাজিব কাজী জানান, মোটরসাইকেলে যাওয়ার সময় কয়েকজন পথরোধ করে রিপন কাজীর ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে পাশের একটি খালে ঝাঁপ দিলেও হামলা থেকে বাঁচতে পারেননি তিনি। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার জানায়, জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে হত্যার উদ্দেশ্যে নিহতের বাবা ও চাচাতো ভাইয়েরা এ হামলা চালায়। হত্যাকাণ্ডে রিফাত কাজী, রাসেল কাজী, মনির কাজী, সোহাগ কাজী ও মিজানুর কাজী সরাসরি জড়িত।

পটুয়াখালী সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম বলেন, ‘হাসপাতালে আনার আগেই রিপন কাজীর মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

মাহমুদ হাসান রায়হান/এফএ/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow