যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

বগুড়ায় যুবদল নেতাকে পেটানোর ঘটনায় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম বাপ্পীকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।  বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যায় জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, বগুড়া মহানগরের নিশিন্দারা উত্তরপাড়ায় বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বুধবার বিকেল তিনটার দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা শাহ আলম বাপ্পীর নেতৃত্বে বগুড়া মহানগর যুবদলের ৫ নম্বর ওয়ার্ড সভাপতি আইনুল শেখের ওপর হামলা চালানো হয়। এ সময় যুবদল নেতাকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করা হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ সংক্রান্ত একটি ভিডিও সমালোচনার সৃষ্টি করে। ভিডিওতে দেখা যায়, শাহ আলম বাপ্পী ধারাল অস্ত্র হাতে যুবদল নেতাকে কোপ দেওয়ার চেষ্টা করছেন। তার অপর এক সহযোগী লোহার পাইপ দিয়ে আইনুল শেখকে পেটাচ্ছেন। জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow